ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • কলকাতা /
  • পুরনো অভিযোগের ফাইল ফের খুলছে? ঋতব্রতকে নিয়ে কুণালের চিঠিতে কেন্দ্রের নির্দেশ

পুরনো অভিযোগের ফাইল ফের খুলছে? ঋতব্রতকে নিয়ে কুণালের চিঠিতে কেন্দ্রের নির্দেশ

নয়া জামানা:বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে লিখিত অভিযোগ জানালেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর অভিযোগের ভিত্তিতে বালুরঘাটের এক মহিলার পুরনো অভিযোগ ও সংশ্লিষ্ট মামলা নতুন করে যথাযথভাবে খতিয়ে দেখার নির্দেশ রাজ্য সরকারকে দিয়েছে কেন্দ্রীয়....

পুরনো অভিযোগের ফাইল ফের খুলছে? ঋতব্রতকে নিয়ে কুণালের চিঠিতে কেন্দ্রের নির্দেশ

নয়া জামানা:বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে লিখিত অভিযোগ জানালেন বেলেঘাটার তৃণমূল....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে লিখিত অভিযোগ জানালেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর অভিযোগের ভিত্তিতে বালুরঘাটের এক মহিলার পুরনো অভিযোগ ও সংশ্লিষ্ট মামলা নতুন করে যথাযথভাবে খতিয়ে দেখার নির্দেশ রাজ্য সরকারকে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় নিজেই এই তথ্য জানান কুণাল। তিনি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতর থেকে রাজ্যের মুখ্যসচিবকে লিখিতভাবে এই নির্দেশ পাঠানো হয়েছে এবং তার একটি কপি তাঁকেও পাঠানো হয়েছে। জন্মাষ্টমীর দিন তিনি চিঠিটি হাতে পেয়েছেন বলে জানান।কুণাল লেখেন, বালুরঘাটের ওই মহিলার অভিযোগ-সহ প্রাসঙ্গিক তথ্য, নথি ও ছবি দিয়ে তিনি আগেই অমিত শাহকে চিঠি পাঠিয়েছিলেন এবং মামলাটি নতুন করে খোলার দাবি জানিয়েছিলেন। তাঁর বক্তব্য, ওই মহিলার প্রকৃত পরিণতি কী হয়েছিল, মৃত্যু হয়ে থাকলে তার আসল কারণ কী, তা এবার খতিয়ে দেখা প্রয়োজন।বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর ঋতব্রতর নেতৃত্বে দলের একাংশ বিধায়ক বিদ্রোহী হয়ে ওঠেন, তারপর থেকেই কুণাল একের পর এক আক্রমণ শানিয়ে আসছেন তাঁর বিরুদ্ধে। এদিনও তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তদন্ত প্রক্রিয়ায় যদি কোনও আধিকারিক ঋতব্রতকে আড়াল করার চেষ্টা করেন, তবে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি ঋতব্রতর সহযোগী বিধায়কদের উদ্দেশে কটাক্ষ করে প্রশ্ন তোলেন, তাঁদের বিবেকে আদৌ বাধছে কি না।


 

উত্তপ্ত বাংলার ভোট ময়দান, কোথাও কনভয়ে হামলা, কোথাও ফাটল মাথা কমিশনে জমা পড়ল অভিযোগের পাহাড়

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর