ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • NEWS /
  • হাসির আড়ালে ‘নরক’,ভয়ংকর যন্ত্রণার কথা ফাঁস কেটের

হাসির আড়ালে ‘নরক’,ভয়ংকর যন্ত্রণার কথা ফাঁস কেটের

নয়া জামানা:পর্দায় ভয়কে জয় করেছেন বারবার। কিন্তু বাস্তব জীবনের লড়াই যে কতটা ভয়ংকর এবার তা-ই প্রকাশ্যে আনলেন হলিউড অভিনেত্রী কেট বেকিনসেল। পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (PTSD),শোক এবং প্রিয়জন হারানোর যন্ত্রণা নিয়ে বলতে গিয়ে তাঁর দাবি, অনেক মানুষের জীবন বাইরে থেকে স্বাভাবিক....

হাসির আড়ালে ‘নরক’,ভয়ংকর যন্ত্রণার কথা ফাঁস কেটের

নয়া জামানা:পর্দায় ভয়কে জয় করেছেন বারবার। কিন্তু বাস্তব জীবনের লড়াই যে কতটা ভয়ংকর এবার তা-ই প্রকাশ্যে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:পর্দায় ভয়কে জয় করেছেন বারবার। কিন্তু বাস্তব জীবনের লড়াই যে কতটা ভয়ংকর এবার তা-ই প্রকাশ্যে আনলেন হলিউড অভিনেত্রী কেট বেকিনসেল। পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (PTSD),শোক এবং প্রিয়জন হারানোর যন্ত্রণা নিয়ে বলতে গিয়ে তাঁর দাবি, অনেক মানুষের জীবন বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও ভিতরে ভিতরে তা হয়ে ওঠে ‘নরকের মতো’।
সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে বেকিনসেল জানান, গত আড়াই বছরে তিনি হারিয়েছেন তাঁর মা ও সৎ বাবাকে। সেই গভীর শোকের অভিজ্ঞতা থেকেই PTSD-তে আক্রান্ত মানুষদের প্রতি আরও সহানুভূতিশীল হওয়ার আবেদন জানান তিনি।
অভিনেত্রীর কথায়, ভয়াবহ সহিংসতা, আতঙ্ক কিংবা বিভীষিকার স্মৃতি সহজে মুছে যায় না। কোনও গন্ধ, শব্দ, চিন্তা কিংবা অনুভূতিই হঠাৎ ফিরিয়ে দিতে পারে সেই ভয়ংকর অতীতে। এমনকি অনেক আক্রান্ত মানুষ দুঃস্বপ্নের ভয়ে একটানা এক ঘণ্টার বেশি ঘুমোতেও পারেন না।


বেকিনসেলের আবেদন, PTSD-তে আক্রান্ত মানুষকে দুর্বল হিসেবে নয়, ‘নায়ক’ হিসেবেই দেখা উচিত। কারণ, তাঁদের অদৃশ্য লড়াই বাইরে থেকে বোঝা যায় না।

তাঁর বার্তা স্পষ্ট—কারও মুখের হাসি দেখে তাঁর ভিতরের যন্ত্রণা বিচার করবেন না। একটু সহানুভূতি, একটু পাশে দাঁড়ানোই কখনও কখনও বদলে দিতে পারে একটি মানুষের জীবন।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর