কুঞ্জ বিহারী শর্মা, নয়া জামানা, মালদা: রাহুল গান্ধীকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখার স্বপ্ন নিয়ে মানত করে হুগলি থেকে অসমের কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছেন কংগ্রেস কর্মী দেবাশীষ। দীর্ঘ পথ অতিক্রম করে জাতীয় সড়ক ধরে তিনি সোমবার পুরাতন মালদহে পৌঁছান।এদিন পুরাতন মালদহে কংগ্রেসের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মালদা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার, ছাত্র পরিষদের প্রাক্তন জেলা সভাপতি মান্ত ঘোষ, পুরাতন মালদহ শহর কংগ্রেস সভাপতি প্রানোতোষ ঘোষ, ব্লক সভাপতি গোপাল সরকার-সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।সংবর্ধনা অনুষ্ঠানে দেবাশীষের এই উদ্যোগের প্রশংসা করেন কংগ্রেস নেতারা। প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার কিছুদূর তার সঙ্গে পদযাত্রাতেও অংশ নেন। পুরাতন মালদহে বিশ্রাম নেওয়ার পর দেবাশীষ পুনরায় কামাখ্যার উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গেছে।কংগ্রেস কর্মীর এই ব্যতিক্রমী পদযাত্রাকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে।
আরো পড়ুন:
ভোটের সকালে ইভিএম বিপর্যয়! পুরাতন মালদার একাধিক বুথে ভোটদানে চরম ভোগান্তি