মোহম্মদ আলম,নয়া জামানা,উত্তর দিনাজপুর: বেতন বৃদ্ধি, বোনাস প্রদান এবং সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পারিশ্রমিক দেওয়ার দাবিতে বৃহস্পতিবার ইসলামপুরে বিক্ষোভ মিছিল করল সারা বাংলা মিড-ডে মিল কর্মী ইউনিয়ন। সংগঠনের ইসলামপুর মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত এই মিছিলে বিপুল সংখ্যক কর্মী অংশ নেন।এদিন ইসলামপুর বাস টার্মিনাস থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পুনরায় বাস টার্মিনাসে এসে শেষ হয়। মিছিল চলাকালীন কর্মীরা বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, দীর্ঘদিন ধরে অত্যন্ত কম পারিশ্রমিকে কাজ করছেন মিড ডে মিল কর্মীরা। তাই অবিলম্বে বেতন বৃদ্ধি, উৎসবের আগে বোনাস প্রদান এবং সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পারিশ্রমিক পাঠানোর ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সামাজিক সুরক্ষা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিও তোলা হয়।সংগঠনের নেতারা জানান, দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।
আরও পড়ুন:
‘আগে কষ্ট করলে পরে কষ্ট কম হবে’- পেট্রোলের দাম বৃদ্ধি নিয়ে মন্তব্য দিলীপের