ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • কলকাতা /
  • ডেঙ্গি মোকাবিলার প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী অগ্নিমিত্রা,সামনে বেতন বৃদ্ধির দাবিতে স্বাস্থ্যকর্মীরা

ডেঙ্গি মোকাবিলার প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী অগ্নিমিত্রা,সামনে বেতন বৃদ্ধির দাবিতে স্বাস্থ্যকর্মীরা

নয়া জামানা,কলকাতা:ডেঙ্গি মোকাবিলায় প্রচারাভিযানে নেমে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন চিৎপুর এলাকায় ডেঙ্গি প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি।কর্মসূচি শেষে ফেরার পথে তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখান কলকাতা পুরসভার অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের একাংশ।বিক্ষোভকারীদের অভিযোগ,....

ডেঙ্গি মোকাবিলার প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী অগ্নিমিত্রা,সামনে বেতন বৃদ্ধির দাবিতে স্বাস্থ্যকর্মীরা

নয়া জামানা,কলকাতা:ডেঙ্গি মোকাবিলায় প্রচারাভিযানে নেমে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন চিৎপুর....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা,কলকাতা:ডেঙ্গি মোকাবিলায় প্রচারাভিযানে নেমে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন চিৎপুর এলাকায় ডেঙ্গি প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি।কর্মসূচি শেষে ফেরার পথে তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখান কলকাতা পুরসভার অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের একাংশ।বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের বেতন বাড়েনি। পুরসভার স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে নিয়মিত দায়িত্ব পালন করলেও তাঁরা দৈনিক মাত্র ৩০৩ টাকা পারিশ্রমিক পান, যা কাজের তুলনায় অপ্রতুল বলে দাবি তাঁদের। এই ক্ষোভ থেকেই মন্ত্রীর সামনে নিজেদের দাবিদাওয়া তুলে ধরেন তাঁরা।পরিস্থিতি সামলাতে গিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল আশ্বাস দেন,স্বাস্থ্যকর্মীদের সমস্যার বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার আগে রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতিও বিবেচনায় রাখতে হবে বলে জানান তিনি। এদিন মন্ত্রী বলেন, ওঁরা দিনে ৩০৩ টাকা পান। আমরা বেতন বৃদ্ধির চেষ্টা করব। কারও বেতন বন্ধ হয়নি। এই সরকারের আমলে কারও বেতন বন্ধ হবে না। বরং বাড়বে।একইসঙ্গে রাজ্যের কোষাগারের প্রকৃত অবস্থার কথাও তুলে ধরেন তিনি। তাঁর কথায়, আগের সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা সামলাতে গিয়ে বর্তমান সরকারকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালাতে হচ্ছে, যার মধ্যে রাজ্যের মহিলাদের মাসিক তিন হাজার টাকা প্রদানের প্রকল্পও অন্যতম। সব দিক বিবেচনা করেই অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের বেতন বৃদ্ধির বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দেন পুরমন্ত্রী।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর