ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • জেলা /
  • পুরুলিয়ায় করম পরবে শুভেন্দু, কুড়মিদের জন্য বড় ঘোষণা ও ১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ আশ্বাস

পুরুলিয়ায় করম পরবে শুভেন্দু, কুড়মিদের জন্য বড় ঘোষণা ও ১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ আশ্বাস

নয়া জামানা, পুরুলিয়া: পুরুলিয়ার কড়াডি মাঠে আয়োজিত আদিবাসী কুড়মী সমাজের ঐতিহ্যবাহী করম পরবে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেলা ১২:৩০ নাগাদ হেলিকপ্টারে কড়াডি মাঠে পৌঁছালে কুড়মী সমাজের মানুষেরা তাঁকে হলুদ পাগড়ি পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। হাজার হাজার মহিলার করম নৃত্যে....

পুরুলিয়ায় করম পরবে শুভেন্দু, কুড়মিদের জন্য বড় ঘোষণা ও ১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ আশ্বাস

নয়া জামানা, পুরুলিয়া: পুরুলিয়ার কড়াডি মাঠে আয়োজিত আদিবাসী কুড়মী সমাজের ঐতিহ্যবাহী করম পরবে যোগ দেন মুখ্যমন্ত্রী....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, পুরুলিয়া: পুরুলিয়ার কড়াডি মাঠে আয়োজিত আদিবাসী কুড়মী সমাজের ঐতিহ্যবাহী করম পরবে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেলা ১২:৩০ নাগাদ হেলিকপ্টারে কড়াডি মাঠে পৌঁছালে কুড়মী সমাজের মানুষেরা তাঁকে হলুদ পাগড়ি পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। হাজার হাজার মহিলার করম নৃত্যে সমগ্র মাঠ হলুদ দুর্গে পরিণত হয়।

অনুষ্ঠান মঞ্চে আদিবাসী কুড়মী সমাজের মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো এবং পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো উপস্থিত ছিলেন। সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে কুড়মালি ও রাজবংশী ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কুড়মী আন্দোলনের সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া সমস্ত মামলা প্রত্যাহারের আশ্বাস দেন তিনি। বিগত তৃণমূল সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগের সরকার যা করেনি, আমি তা করব।’ তিনি ‘কুড়মি ডেভলপমেন্ট বোর্ড’-কে পুনরায় সক্রিয় করার পাশাপাশি এর উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন।

করম পরব শেষে মুখ্যমন্ত্রী পুরুলিয়া সার্কিট হাউসে যান এবং স্থানীয় বিধায়ক, জেলাশাসক ও পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিকদের সাথে এক প্রশাসনিক বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, পুরুলিয়ার ছড়রা এয়ারড্রামে বিমান চলাচলের পরিকল্পনা এবং স্থানীয় মিনি জু-কে বড় করার চিন্তাভাবনা চলছে। ২০১৮ সাল থেকে বিজেপির পাশে থাকার জন্য পুরুলিয়াবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই জেলা উন্নয়নের অগ্রাধিকারে থাকবে এবং এখানে শিল্প খাতে এক লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে। পরবর্তীতে রবীন্দ্রভবনে বিভিন্ন সমাজের প্রতিনিধিদের সাথে সামাজিক বৈঠক করে তিনি তাঁর সফর সম্পন্ন করেন।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর