ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • জেলা /
  • নিষিদ্ধ কীটনাশক ব্যবহারের অভিযোগ, রামশাইয়ে ৮ বিঘা চা বাগান সিল করল যৌথ সমিতি

নিষিদ্ধ কীটনাশক ব্যবহারের অভিযোগ, রামশাইয়ে ৮ বিঘা চা বাগান সিল করল যৌথ সমিতি

রঞ্জন সাহা, নয়া জামানা, ময়নাগুড়ি: জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রামশাই মহাকাল মোড় এলাকায় নিষিদ্ধ কীটনাশক ‘মনোসিল’ ব্যবহারের অভিযোগে অম্বুজ সরকার নামে এক চাষীর প্রায় ৮ বিঘা চা বাগান সিল করে দেওয়া হয়েছে। শনিবার জলপাইগুড়ি জেলা চা চাষী উন্নয়ন সমিতি, রামশাই....

নিষিদ্ধ কীটনাশক ব্যবহারের অভিযোগ, রামশাইয়ে ৮ বিঘা চা বাগান সিল করল যৌথ সমিতি

রঞ্জন সাহা, নয়া জামানা, ময়নাগুড়ি: জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রামশাই মহাকাল মোড় এলাকায় নিষিদ্ধ কীটনাশক ‘মনোসিল’....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


রঞ্জন সাহা, নয়া জামানা, ময়নাগুড়ি: জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রামশাই মহাকাল মোড় এলাকায় নিষিদ্ধ কীটনাশক ‘মনোসিল’ ব্যবহারের অভিযোগে অম্বুজ সরকার নামে এক চাষীর প্রায় ৮ বিঘা চা বাগান সিল করে দেওয়া হয়েছে। শনিবার জলপাইগুড়ি জেলা চা চাষী উন্নয়ন সমিতি, রামশাই অঞ্চল চা ব্যবসায়ী সমিতি, স্থানীয় ক্ষুদ্র চা চাষী এবং এনজিও ‘সলিডারিটি’-র যৌথ উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী তিন মাস ওই বাগানের চা পাতা কোনো পাইকার বা ব্যবসায়ী কিনতে পারবেন না। জলপাইগুড়ি জেলা চা চাষী উন্নয়ন সমিতির সভাপতি শৈলেন্দ্রনাথ রায় জানান, কৃষি দপ্তর ও টি বোর্ডকে বিষয়টি জানানো হচ্ছে। যতদিন না বাগানের পাতার এমআরএল টেস্টের রিপোর্ট নেগেটিভ আসছে, ততদিন বাগানটি পুরোপুরি বন্ধ থাকবে। সাধারণ চা চাষীদের সুরক্ষা ও চা শিল্পে ক্ষতিকর কেমিক্যালের ব্যবহার রোধে আগামী দিনেও এই ধরনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠনগুলি।


সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর