ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • খেলা /
  • ডুরান্ড জয়ের লাল-হলুদের ট্রফির সঙ্গে পোজ দিলেন মন্ত্রী তাপস

ডুরান্ড জয়ের লাল-হলুদের ট্রফির সঙ্গে পোজ দিলেন মন্ত্রী তাপস

নয়া জামানা,কলকাতা:মিগুয়েল, ছাংতেদের মতো তারকা সই করিয়েও যখন পড়শি ক্লাবে হাহাকার, তখন ডুরান্ড কাপ জয়ের আনন্দে বুঁদ ইস্টবেঙ্গল। গত মরশুমে ভারতসেরা হওয়ার পর ২২ বছর পর সর্বভারতীয় এই ট্রফি ঘরে তুলল লাল-হলুদ শিবির। রবিবার রাতেই ক্লাবের তরফে জয়ের ঘোষণা আসে।....

ডুরান্ড জয়ের লাল-হলুদের ট্রফির সঙ্গে পোজ দিলেন মন্ত্রী তাপস

নয়া জামানা,কলকাতা:মিগুয়েল, ছাংতেদের মতো তারকা সই করিয়েও যখন পড়শি ক্লাবে হাহাকার, তখন ডুরান্ড কাপ জয়ের আনন্দে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা,কলকাতা:মিগুয়েল, ছাংতেদের মতো তারকা সই করিয়েও যখন পড়শি ক্লাবে হাহাকার, তখন ডুরান্ড কাপ জয়ের আনন্দে বুঁদ ইস্টবেঙ্গল। গত মরশুমে ভারতসেরা হওয়ার পর ২২ বছর পর সর্বভারতীয় এই ট্রফি ঘরে তুলল লাল-হলুদ শিবির। রবিবার রাতেই ক্লাবের তরফে জয়ের ঘোষণা আসে। সেই মতো সোমবার সকালে প্রথা মেনে ক্লাব তাঁবুতে হয় পতাকা উত্তোলন অনুষ্ঠান।

উপস্থিত ছিলেন শীর্ষকর্তা দেবব্রত সরকার, সভাপতি মুরারি লাল লোহিয়া ও ক্লাব সচিব রূপক সাহা। সমর্থকদের সেলিব্রেশনে সামিল হন রাজ্যের মন্ত্রী তাপস রায়ও। আমন্ত্রিত থাকলেও পূর্বনির্ধারিত কাজের জন্য আসতে পারেননি ক্রীড়ামন্ত্রী ডঃ ইন্দ্রনীল খাঁ।এদিন সমর্থকদের তরফে দাবি ওঠে, মরশুমের বাকি টুর্নামেন্টেও যেন সাফল্যের ধারা বজায় থাকে। রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রেখে বিনিয়োগকারী আনার চেষ্টা চলছে বলে জানান দেবব্রত সরকার। তবে স্পষ্ট করে দেন, ক্লাবে রাজনীতির কোনও স্থান নেই। তাঁর কথায়, ইস্টবেঙ্গল ক্লাবে রাজনীতির জায়গা নেই। সব সরকারের আমলেই সকলের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক থেকেছে। এই ক্লাবে রং বদল হয় না। কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের প্রশাসনে নেই। আমার অবর্তমানে কী হবে জানি না, তবে যতদিন আছি ততদিন ক্লাবে রাজনীতির জায়গা নেই।এর পাশাপাশি রবিবার বড় ম্যাচ দেখে ফেরার পথে বাইপাস সংলগ্ন কাদাপাড়ায় স্থানীয় মোহনবাগান সমর্থকদের হাতে আক্রান্ত হন কয়েকজন ইস্টবেঙ্গল সমর্থক। এতে ক্ষুব্ধ দেবব্রত সরকার প্রশাসনের হস্তক্ষেপ চান। বিগত সরকারের আমলে তৎকালীন ক্রীড়ামন্ত্রীর উদ্যোগে এই সমস্যায় রাশ টানা গিয়েছিল বলে জানিয়ে সোমবার বিকেলে বর্তমান ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে সমাধানের আর্জি জানাবেন বলে জানান তিনি।


ওন্দায় ভোটের শুরুতেই অমরনাথের ভোটদান, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর