ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • NEWS /
  • মালদহে গ্রেফতার ব্যবসায়ী অমরদীপ সাহা

মালদহে গ্রেফতার ব্যবসায়ী অমরদীপ সাহা

নয়া জামানা,মালদা:একটি মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ।ধৃতের নাম অমরদীপ সাহা (৪৫)।তিনি মালদহের দক্ষিণ বালুচর মারওয়াড়ি পট্টি এলাকার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গিয়েছে,ইংরেজবাজার থানায় দায়ের হওয়া ১৪৬৬/২৬ নম্বর মামলার তদন্তে অমরদীপ সাহার নাম উঠে আসে।গত ৬ আগস্ট মামলাটি রুজু....

মালদহে গ্রেফতার ব্যবসায়ী অমরদীপ সাহা

নয়া জামানা,মালদা:একটি মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ।ধৃতের নাম অমরদীপ সাহা (৪৫)।তিনি মালদহের দক্ষিণ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা,মালদা:একটি মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ।ধৃতের নাম অমরদীপ সাহা (৪৫)।তিনি মালদহের দক্ষিণ বালুচর মারওয়াড়ি পট্টি এলাকার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গিয়েছে,ইংরেজবাজার থানায় দায়ের হওয়া ১৪৬৬/২৬ নম্বর মামলার তদন্তে অমরদীপ সাহার নাম উঠে আসে।গত ৬ আগস্ট মামলাটি রুজু হয়।একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ধারাগুলির মধ্যে রয়েছে ৩০৮(২), ৩০৮(৪), ১২৭(২), ১১৮(২), ৩২৪(৪), ৩৫১(২) এবং ৩(৫)।মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিট নাগাদ দক্ষিণ বালুচর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ জানিয়েছে,মামলার তদন্তের স্বার্থেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।ধৃতের বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে।গ্রেপ্তারের পর অমরদীপ সাহাকে থানায় নিয়ে গিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। বুধবার তাঁকে মালদহ জেলা আদালতে পেশ করা হবে বলে পুলিশ জানিয়েছে।ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।


গেরুয়া পোশাকে ব্যাপক চাহিদা ময়নাগুড়িতে

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর