ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • অ্যাকাউন্টে ৭৪০ কোটি ব্যালেন্স! চাঞ্চল্য ফাঁসিদেওয়ায়

অ্যাকাউন্টে ৭৪০ কোটি ব্যালেন্স! চাঞ্চল্য ফাঁসিদেওয়ায়

উত্তম সিংহ, নয়া জামানা, ফাঁসিদেওয়া : অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকার বেশি ব্যালেন্স দেখে হতবাক ফাঁসিদেওয়ার এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের কচুবাড়ি গ্রামে। গ্রামের বাসিন্দা মেহেরুন নিসা শনিবার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা তুলতে....

অ্যাকাউন্টে ৭৪০ কোটি ব্যালেন্স! চাঞ্চল্য ফাঁসিদেওয়ায়

উত্তম সিংহ, নয়া জামানা, ফাঁসিদেওয়া : অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকার....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


উত্তম সিংহ, নয়া জামানা, ফাঁসিদেওয়া : অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকার বেশি ব্যালেন্স দেখে হতবাক ফাঁসিদেওয়ার এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের কচুবাড়ি গ্রামে।

গ্রামের বাসিন্দা মেহেরুন নিসা শনিবার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা তুলতে গ্রামের একটি বেসরকারি ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রে যান। সেখান থেকে ২ হাজার টাকা তোলার পর তিনি ব্যালেন্স জানতে চান। সিএসপি কর্মী কম্পিউটারে ব্যালেন্স চেক করতেই চোখ কপালে ওঠে দুজনেরই। স্ক্রিনে দেখা যায়, মেহেরুন নিসার অ্যাকাউন্টে জমা রয়েছে প্রায় ৭৪০ কোটি ৬৮ লক্ষ টাকা।

এত বিপুল পরিমাণ টাকা দেখে প্রথমে বিশ্বাসই করতে পারেননি কর্মী ও গৃহবধূ। খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। একনজর দেখতে ভিড় জমে যায় সিএসপি কেন্দ্রের সামনে।

তবে এত টাকা কীভাবে এল, তা নিয়ে ধন্দে রয়েছেন সকলে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। স্থানীয়দের অনুমান, এটি সার্ভার বা প্রযুক্তিগত ত্রুটির কারণে হতে পারে।

ব্যাঙ্কের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। যতক্ষণ না কর্তৃপক্ষ স্পষ্ট করে কিছু জানাচ্ছে, ততক্ষণ ওই টাকা তোলা সম্ভব নয় বলে জানানো হয়েছে।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর