দেবাশীষ পাল,নয়া জামানা,মালদা: আগামী ২১ জুন দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে মালদার বিভিন্ন থানার পাশাপাশি হবিবপুর থানার উদ্যোগে বৃহস্পতিবার সকালে একটি যোগচর্চা শিবিরের আয়োজন করা হয়। এদিন সকালেই হবিবপুর থানা প্রাঙ্গণে আয়োজিত এই শিবিরে পুলিশ কর্মী ও আধিকারিকরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।শিবিরে উপস্থিত ছিলেন হবিবপুর থানার আইসি কৌশিক বিশ্বাস,হবিবপুরের বিডিও কৃষ্ণকান্ত মণ্ডল সহ থানার অন্যান্য পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা। যোগ প্রশিক্ষকের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা বিভিন্ন যোগব্যায়াম ও প্রণায়াম অনুশীলন করেন।শিবিরের শেষে যোগ প্রশিক্ষক শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে নিয়মিত যোগচর্চার গুরুত্ব তুলে ধরেন। হবিবপুর থানা আইসি বলেন, বর্তমান ব্যস্ত জীবনে সুস্থ ও সতেজ থাকতে যোগাভ্যাস অত্যন্ত কার্যকর। এদিন উপস্থিত সকলকে নিয়মিত যোগচর্চার মাধ্যমে সুস্থ জীবনযাপনের আহ্বান জানানো হয়।আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি যোগব্যায়ামের উপকারিতা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।আগামী দিনে বিভিন্নভাবে যোগব্যায়ামের মধ্যে দিয়ে মানুষকে সচেতন বার্তা পৌঁছাতে হবে।
আরও পড়ুন: