ব্রেকিং

পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ, বানাতে দেব না: অমিত শাহ

নয়া জামানা ডেস্ক : বাংলায় কোনোভাবেই বাবরি মসজিদ গড়তে দেওয়া হবে না বলে সরাসরি হুঙ্কার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূর্ব বর্ধমানের জামালপুরে এক নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি স্পষ্ট জানান, বিজেপির একজন কর্মী বেঁচে থাকতেও এই....

পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ, বানাতে দেব না: অমিত শাহ

নয়া জামানা ডেস্ক : বাংলায় কোনোভাবেই বাবরি মসজিদ গড়তে দেওয়া হবে না বলে সরাসরি হুঙ্কার দিলেন....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক : বাংলায় কোনোভাবেই বাবরি মসজিদ গড়তে দেওয়া হবে না বলে সরাসরি হুঙ্কার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূর্ব বর্ধমানের জামালপুরে এক নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি স্পষ্ট জানান, বিজেপির একজন কর্মী বেঁচে থাকতেও এই রাজ্যে বাবরি মসজিদ হতে দেবেন না। শাহের দাবি, প্রথম দফার ভোট শেষেই বিজেপি ১১০টি আসন নিশ্চিত করে ফেলেছে। ৪ মে ফল ঘোষণার পর নরেন্দ্র মোদীকে ‘সীতাভোগ’ খাইয়ে জয়ের উৎসব পালন করবেন বলেও আত্মবিশ্বাসী সুর শোনা যায় তাঁর গলায়। স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, ‘মোদীজি অযোধ্যায় রামমন্দির বানিয়েছেন। আর অন্য দিকে, হুমায়ুন কবীরকে দিয়ে এখানে মমতাদিদি বাবরি মসজিদ বানাতে চাইছেন। কান খুলে শুনে রাখুন, এক জনও বিজেপি কর্মী বেঁচে থাকলে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ বানাতে দেবে না। এটা ভারতের ভূমি, এখানে কোনও বাবরি মসজিদের জায়গা নেই। পশ্চিমবঙ্গের মাটিতে তৈরি হবে তো সেটা দুর্গামন্দির।’ সভায় মা বিপত্তারিণী ও হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের নাম স্মরণ করে স্থানীয় আবেগকে উসকে দেন তিনি। রাজ্যের আইন-শৃঙ্খলা ও নারী নিরাপত্তা নিয়ে শাহের আক্রমণ ছিল আরও তীব্র। আরজি কর ও সন্দেশখালির প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত ১৫ বছরে বাংলায় মহিলারা অসুরক্ষিত হয়ে পড়েছেন। বিজেপি ক্ষমতায় এলে রাত ১টাতেও শিশুরা নিরাপদে ঘুরতে পারবে বলে আশ্বাস দেন শাহ। দুর্নীতির প্রসঙ্গে টেনে তিনি বলেন, কেন্দ্রীয় প্রকল্পের টাকা ‘সিন্ডিকেট রাজ’ ও ‘ভাইপো ট্যাক্সে’ হারিয়ে যাচ্ছে। বিজেপি সরকার এলে প্রতিটি টাকার হিসাব নেওয়া হবে। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশছাড়া করার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি সিএএ নিয়ে মতুয়া ও নমশূদ্রদের নাগরিকত্বের প্রতিশ্রুতি দেন শাহ। মহিলাদের মাসে তিন হাজার টাকা এবং কৃষকদের ফসলের ন্যায্য মূল্যের আশ্বাস দিয়ে তিনি জানান, তৃণমূলের বিদায় এখন সময়ের অপেক্ষা। সব মিলিয়ে, জামালপুরের মঞ্চ থেকে ধর্মীয় মেরুকরণ ও উন্নয়নের বার্তা দিয়ে বঙ্গ জয়ের চূড়ান্ত রণকৌশল সাজালেন শাহ। ছবি সংগৃহিত।


 

 

হুমায়ুনের বাবরি নির্মাণে থাকল না আইনি বাধা, সুপ্রিম কোর্টে খারিজ জনস্বার্থ মামলা

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর