ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • রামপুরহাটে রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র হাতে যুবকের উন্মত্ত নাচ, তুঙ্গে বিতর্ক

রামপুরহাটে রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র হাতে যুবকের উন্মত্ত নাচ, তুঙ্গে বিতর্ক

নয়া জামানা, বীরভূম: প্রতি বছরের মতো এ বছরও বীরভূমের রামপুরহাট শহরে যথাযোগ্য মর্যাদা, ভক্তি ও উৎসাহের মধ্য দিয়ে পালিত হল রামনবমী উৎসব। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে শুরু হয় শোভাযাত্রা, যেখানে অংশ নেন অসংখ্য ভক্ত ও স্থানীয় বাসিন্দারা। আবির, পতাকা....

রামপুরহাটে রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র হাতে যুবকের উন্মত্ত নাচ, তুঙ্গে বিতর্ক

নয়া জামানা, বীরভূম: প্রতি বছরের মতো এ বছরও বীরভূমের রামপুরহাট শহরে যথাযোগ্য মর্যাদা, ভক্তি ও উৎসাহের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, বীরভূম: প্রতি বছরের মতো এ বছরও বীরভূমের রামপুরহাট শহরে যথাযোগ্য মর্যাদা, ভক্তি ও উৎসাহের মধ্য দিয়ে পালিত হল রামনবমী উৎসব। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে শুরু হয় শোভাযাত্রা, যেখানে অংশ নেন অসংখ্য ভক্ত ও স্থানীয় বাসিন্দারা। আবির, পতাকা ও ডিজে বক্সের তালে তালে উৎসবের আমেজে মেতে ওঠে গোটা শহর। তবে এই উৎসবমুখর পরিবেশের মধ্যেই সামনে আসে এক চাঞ্চল্যকর ও আলোচনায় উঠে আসা ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, রামপুরহাট শহরের পাঁচমাথা মোড় ও কামারপট্টি মোড় এই দুই জায়গায় রামনবমীর শোভাযাত্রা চলাকালীন এক যুবককে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে নাচ করতে দেখা যায়। শোভাযাত্রার ভিড়ের মধ্যেই প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে এমনভাবে নাচ করার ঘটনাটি অনেকের নজরে আসে এবং মুহূর্তের মধ্যেই তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।
প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, ডিজে বক্স বহনকারী একটি চায়না ভ্যানের উপর দাঁড়িয়েই ওই যুবক আগ্নেয়াস্ত্র হাতে নাচ করছিল। উৎসবের ভিড়ের মধ্যেই এই দৃশ্য নজরে পড়ায় উপস্থিত মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয় এবং অনেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেন। যদিও ঘটনাটি ঘিরে তৎক্ষণাৎ কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর মেলেনি, তবুও বিষয়টি ঘিরে নানা প্রশ্ন উঠে আসছে। স্থানীয়দের মতে, শোভাযাত্রার মতো জনবহুল অনুষ্ঠানে এভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে উপস্থিত হওয়া ও তা প্রদর্শন করা একটি গুরুতর বিষয়। তবে এখনও পর্যন্ত ওই যুবকের পরিচয় স্পষ্টভাবে জানা যায়নি। কীভাবে তার হাতে আগ্নেয়াস্ত্র এল বা কী উদ্দেশ্যে তিনি এইভাবে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। ঘটনাটি সামনে আসার পর থেকেই রামপুরহাট শহরের বিভিন্ন মহলে শুরু হয়েছে আলোচনা ও চর্চা। রামনবমীর মতো ধর্মীয় উৎসবের মধ্যেই এমন একটি ঘটনার উদ্ভব হওয়ায় এবারের শোভাযাত্রা ঘিরে আলাদা করে নজর কেড়েছে এই ঘটনা।


 

হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল শান্তিপুর থানা

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর