ব্রেকিং
  • Home /
  • মহানগর /
  • রঙের উৎসবে সম্প্রতির ডাক মমতা-অভিষেকের!

রঙের উৎসবে সম্প্রতির ডাক মমতা-অভিষেকের!

নয়া জামানা, ডেস্ক: ২০২৬ সালের দোল পূর্ণিমা উপলক্ষে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা জানিয়েছেন।মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শুভেচ্ছাবার্তায় বলেন, দোল মানেই রঙের উৎসব, ভালোবাসার উৎসব। সব ভেদাভেদ ভুলে....

রঙের উৎসবে সম্প্রতির ডাক মমতা-অভিষেকের!

নয়া জামানা, ডেস্ক: ২০২৬ সালের দোল পূর্ণিমা উপলক্ষে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, ডেস্ক: ২০২৬ সালের দোল পূর্ণিমা উপলক্ষে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা জানিয়েছেন।মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শুভেচ্ছাবার্তায় বলেন,
দোল মানেই রঙের উৎসব, ভালোবাসার উৎসব। সব ভেদাভেদ ভুলে গিয়ে মানুষে মানুষে মিলনের বার্তা ছড়িয়ে পড়ুক। শান্তি, সৌভ্রাতৃত্ব ও মানবিকতার বন্ধনে বাংলার মাটি আরও দৃঢ় হোক।তিনি সকলকে নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণভাবে উৎসব উদযাপনের আহ্বান জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্ব দেন।অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বার্তায় বলেন,
দোলের রঙ হোক ঐক্যের রঙ। ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও উন্নয়নের পথে একসঙ্গে এগিয়ে যাক বাংলা। সকলে আনন্দে, শান্তিতে এই উৎসব পালন করুন।তিনি যুব সমাজকে ইতিবাচক চিন্তা ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।দোল পূর্ণিমা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যেরও অংশ। বসন্তের এই রঙিন দিনে নেতৃবৃন্দের বার্তায় উঠে এসেছে ঐক্য, শান্তি ও ভালোবাসার। মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে দোলযাত্রার শুভেচ্ছা জানিয়েছেন এবং সর্বোপরি শান্তি ও ঐক্যের আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক মঞ্চ থেকে মমতা ও অভিষেক বারবার বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ এনেছেন। তবে, রঙের উৎসবকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এদিন তারা মূলত পদ্মশিবির থেকে সরে আসার কথাই বুঝিয়েছেন।


 

আরো পড়ুন-

বাংলাদেশ জয়ে তারেককে ভাই বলে সম্বোধন মমতার, সুসম্পর্ক বজায় রাখার আহ্বান

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর