• Home /
  • পশ্চিমবঙ্গ /
  • শ্বাসনালীতে আটকানো বাঁশি! মৃত্যুর মুখ থেকে ফিরল চার বছরের নিহান

শ্বাসনালীতে আটকানো বাঁশি! মৃত্যুর মুখ থেকে ফিরল চার বছরের নিহান

কুশল রায়, নয়া জামানা, শিলিগুড়ি: চার বছরের শিশুর শ্বাসনালীতে আটকে গিয়েছিল খেলনা বাঁশি। চরম শ্বাসকষ্ট নিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এল জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের ফুলাতিপাড়ার বাসিন্দা নিহান রায়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক-কান-গলা বিভাগের চিকিৎসকদের প্রচেষ্টায় সফল অস্ত্রোপচারের পর....

শ্বাসনালীতে আটকানো বাঁশি! মৃত্যুর মুখ থেকে ফিরল চার বছরের নিহান

কুশল রায়, নয়া জামানা, শিলিগুড়ি: চার বছরের শিশুর শ্বাসনালীতে আটকে গিয়েছিল খেলনা বাঁশি। চরম শ্বাসকষ্ট নিয়ে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


কুশল রায়, নয়া জামানা, শিলিগুড়ি: চার বছরের শিশুর শ্বাসনালীতে আটকে গিয়েছিল খেলনা বাঁশি। চরম শ্বাসকষ্ট নিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এল জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের ফুলাতিপাড়ার বাসিন্দা নিহান রায়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক-কান-গলা বিভাগের চিকিৎসকদের প্রচেষ্টায় সফল অস্ত্রোপচারের পর বর্তমানে সুস্থ আছে ওই শিশুটি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২০ এপ্রিল সন্ধ্যায় বাড়িতে খেলার সময় অসাবধানতাবশত একটি খেলনা বাঁশি গিলে ফেলে ছোট্ট নিহান। ওইদিন রাত ৮টা নাগাদ তাকে উত্তরবঙ্গ মেডিক্যালে ভর্তি করা হয়। সিটি স্ক্যান রিপোর্টে দেখা যায়, শিশুটির ডানদিকের শ্বাসনালীতে বাঁশিটি আটকে রয়েছে। আজ, বুধবার সকালে জেনারেল অ্যানাস্থেশিয়া দিয়ে রিজিড ব্রঙ্কোস্কোপির মাধ্যমে সফলভাবে সেই বাঁশিটি বের করেন চিকিৎসকরা।

বিভাগীয় প্রধান ডাঃ রাধেশ্যাম মাহাতোর নেতৃত্বে এই অস্ত্রোপচার দলে ছিলেন ডাঃ সৌমিক দাস, ডাঃ তাপব্রত পাল ও ডাঃ শিবম আগরওয়াল। অ্যানাস্থেশিয়া টিমে ছিলেন ডাঃ সুব্রত মণ্ডল, ডাঃ সৌরভ কর্মকার ও ডাঃ বিভা সিং। এছাড়াও নার্সিং স্টাফ বিনোতা স্যান্যাল ও ওটি টেকনিশিয়ান রকিবুল রহমান এই অস্ত্রোপচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

অস্ত্রোপচারের পর ডাঃ রাধেশ্যাম মাহাতো জানান, খেলনা নির্মাতাদের উচিত এই ধরনের ছোট বাঁশি বা পার্টস দেওয়া থেকে বিরত থাকা। পাশাপাশি অভিভাবকদের প্রতি তাঁর আবেদন, সন্তানদের হাতে এমন কোনো খেলনা দেবেন না যা থেকে প্রাণহানিকর পরিস্থিতি তৈরি হতে পারে।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর