• Home /
  • মহানগর /
  • ‘হুমকি দিলে জানান’, রাজনৈতিক দলগুলিকে অভয় দিল কমিশন

‘হুমকি দিলে জানান’, রাজনৈতিক দলগুলিকে অভয় দিল কমিশন

নয়া জামানা, কলকাতা : তপ্ত বাংলায় ভোটগণনার উত্তেজনার মধ্যেই জেলায় জেলায় অশান্তির খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার রাজনৈতিক দলগুলোর জন্য সরাসরি সাহায্যের হাত বাড়িয়ে দিল নির্বাচন কমিশন। সাফ জানানো হয়েছে, ‘কেউ হুমকি দিলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন’। এই মর্মে একটি....

‘হুমকি দিলে জানান’, রাজনৈতিক দলগুলিকে অভয় দিল কমিশন

নয়া জামানা, কলকাতা : তপ্ত বাংলায় ভোটগণনার উত্তেজনার মধ্যেই জেলায় জেলায় অশান্তির খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, কলকাতা : তপ্ত বাংলায় ভোটগণনার উত্তেজনার মধ্যেই জেলায় জেলায় অশান্তির খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার রাজনৈতিক দলগুলোর জন্য সরাসরি সাহায্যের হাত বাড়িয়ে দিল নির্বাচন কমিশন। সাফ জানানো হয়েছে, ‘কেউ হুমকি দিলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন’। এই মর্মে একটি টোল ফ্রি নম্বরও (১৮০০ ৩৪৫ ০০০৮) চালু করা হয়েছে কমিশনের তরফে। গণনাকেন্দ্রে বা তার বাইরে কোনো দল হুমকির মুখে পড়লে বা নিরাপত্তার অভাব বোধ করলে তৎক্ষণাৎ এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে বলা হয়েছে। রাজ্যের ২৯৩টি আসনে মঙ্গলবার সকাল থেকেই চলছে গণনার কাজ। বেলা গড়াতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর মিলেছে। সেখানে ভাঙচুরের অভিযোগ উঠেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। অন্যদিকে, কলকাতার জগদীশচন্দ্র বোস কলেজের সামনেও ছড়ায় উত্তেজনা। লাঠি হাতে বিজেপি কর্মীদের জমায়েত দেখে তৃণমূল কর্মীদের পালিয়ে যাওয়ার দৃশ্যও ধরা পড়েছে। খোদ কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। অশান্তির আঁচ পৌঁছেছে জেলাতেও। কল্যাণীর মুরাতিপুরে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। ব্যারাকপুরে আবার তৃণমূল প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির কাউন্টিং এজেন্টের বিরুদ্ধে। অভিযোগ পাওয়া মাত্রই পুলিশকে দ্রুত হস্তক্ষেপের নির্দেশ দিয়েছে কমিশন। প্রতিটি বুথ ও গণনাকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর নির্বাচন ভবন। কোনো প্রকার বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলেও কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সব মিলিয়ে, গণনার দিনে অশান্তি রুখতে তৎপর কমিশন। প্রতীকী ফটো।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর