ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • ইসলামপুরে চা-বাগানের পাশ থেকে উদ্ধার তাজা বোমা , বোম্ব স্কোয়াডে নিষ্ক্রিয়

ইসলামপুরে চা-বাগানের পাশ থেকে উদ্ধার তাজা বোমা , বোম্ব স্কোয়াডে নিষ্ক্রিয়

মোহম্মদ আলম, নয়া জামানা, উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের দাড়িভিট এলাকার গেন্নাবাড়ি গ্রামে চা-বাগানের পাশ থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় শুক্রবার সকালেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। একটি পরিত্যক্ত সন্দেহজনক ব্যাগ থেকে তিনটি তাজা বোমা উদ্ধার হওয়ায় এলাকায় আতঙ্ক....

ইসলামপুরে চা-বাগানের পাশ থেকে উদ্ধার তাজা বোমা , বোম্ব স্কোয়াডে নিষ্ক্রিয়

মোহম্মদ আলম, নয়া জামানা, উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের দাড়িভিট এলাকার গেন্নাবাড়ি গ্রামে চা-বাগানের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


মোহম্মদ আলম, নয়া জামানা, উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের দাড়িভিট এলাকার গেন্নাবাড়ি গ্রামে চা-বাগানের পাশ থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় শুক্রবার সকালেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। একটি পরিত্যক্ত সন্দেহজনক ব্যাগ থেকে তিনটি তাজা বোমা উদ্ধার হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই দ্রুত খবর পৌঁছায় পুলিশ প্রশাসনের কাছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এলাকা ঘিরে ফেলে এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে শিলিগুড়ি থেকে বোম্ব ডিস্পোজাল স্কোয়াডকে তলব করা হয়। বিকেলের দিকে স্কোয়াডের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে অত্যন্ত সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে বোমাগুলি নিষ্ক্রিয় করে।বোমা নিষ্ক্রিয় হওয়ার পর এলাকায় স্বস্তি ফিরে এলেও, কে বা কারা ওই বোমাগুলি সেখানে রেখে গিয়েছিল, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।স্থানীয়দের একাংশের মতে, এই ধরনের ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের চিহ্নিত করতে তদন্ত জোরদার করা হয়েছে।


তৃণমূল স্তরে বিদ্রোহ রুখতে নতুন আইন , বিধানসভায় পাশ পঞ্চায়েত সংশোধনী বিল

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর