ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • বিভিন্ন দলের মনোনয়নে রঙিন হল রায়গঞ্জের রাজপথ, যানজটে নাকাল নিত্যযাত্রীরা

বিভিন্ন দলের মনোনয়নে রঙিন হল রায়গঞ্জের রাজপথ, যানজটে নাকাল নিত্যযাত্রীরা

শুভজিৎ দাস, নয়া জামানা, উত্তর দিনাজপুর: বৃহস্পতিবার বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে রায়গঞ্জ হয়ে উঠল এক রঙিন শহর। সকাল ১০ টা থেকে বিকেল তিনটে পর্যন্ত তৃণমূল, জাতীয় কংগ্রেস এবং বিজেপি দলের পক্ষ থেকে জেলার একাধিক প্রার্থীরা রায়গঞ্জের কর্ণজোড়ায়....

বিভিন্ন দলের মনোনয়নে রঙিন হল রায়গঞ্জের রাজপথ, যানজটে নাকাল নিত্যযাত্রীরা

শুভজিৎ দাস, নয়া জামানা, উত্তর দিনাজপুর: বৃহস্পতিবার বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে রায়গঞ্জ হয়ে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


শুভজিৎ দাস, নয়া জামানা, উত্তর দিনাজপুর: বৃহস্পতিবার বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে রায়গঞ্জ হয়ে উঠল এক রঙিন শহর। সকাল ১০ টা থেকে বিকেল তিনটে পর্যন্ত তৃণমূল, জাতীয় কংগ্রেস এবং বিজেপি দলের পক্ষ থেকে জেলার একাধিক প্রার্থীরা রায়গঞ্জের কর্ণজোড়ায় মনোনয়নপত্র দাখিল করেন নির্বাচন আধিকারিক এর কাছে। এ যেন নির্বাচনের আগে এক রকমের শক্তি পরীক্ষণ বিভিন্ন দলের। সাধারণ মানুষ তীব্র রোদ আর গরমকে উপেক্ষা করেও চুটিয়ে উপভোগ করলেন বিভিন্ন দলের এই মনোনয়ন শোভাযাত্রা। বৃহস্পতিবার সকালেই তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যানী দেবীনগর কালীবাড়ি থেকে পুজো দিয়ে মনোনয়নের উদ্দেশ্যে রওনা দেন। সঙ্গে ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস ,অরিন্দম সরকার সহ অন্যান্য তৃণমূলের নেতা ও কর্মীরা। এদিন ধারে ও ভারে তৃণমূল প্রার্থীর শোভাযাত্রায় ছিল নজরে পড়ার মতো। রঙিন বেলুন, ঢাক, সাঁওতালি নাচ সবকিছু দিয়ে নজর করে মানুষের। মনোনয়ন জমা দিয়ে তৃণমূল প্রার্থী জানান,” রাজ্যজুড়ে তৃণমূলের জয় এবার নিশ্চিত”.অন্যদিকে কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত রায়গঞ্জ মহকুমা শাসক দপ্তরে নিজের মনোনয়নপত্র দাখিল করেন। এদিন তিনি রায়গঞ্জ শহরে একটি বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে মনোনয়ন জমা দিতে যান। কংগ্রেসের পতাকা, স্লোগান ও কর্মীদের উপস্থিতিতে জমে ওঠে রাজনৈতিক পরিবেশ। তবে এদিনের কর্মসূচিতে একটি ভিন্ন ছবি নজরে আসে। মনোনয়ন দাখিলের সময় কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত এবং রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরীর মধ্যে সৌজন্য বিনিময় হয়। মনোনয়ন জমা দেওয়ার পর মোহিত সেনগুপ্ত বলেন, “আমি জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী। রায়গঞ্জের মানুষ পরিবর্তন চান এবং কংগ্রেসের উপর তাদের আস্থা রয়েছে।”
বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরীও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী এদিন এক জাঁকজমকপূর্ণ র‍্যালির নেতৃত্ব দেন, যা রায়গঞ্জ স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু হয়ে কর্ণজোড়ায় গিয়ে শেষ হয়।মনোনয়নপত্র দাখিলের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কৌশিক চৌধুরী জানান, প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়ার অনুভূতি সম্পূর্ণ আলাদা এবং তিনি নিজের জয়ের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী। এদিন মনোনয়ন শোভাযাত্রা গুলিকে কেন্দ্র করে যান জোটে নাকাল হন সাধারণ মানুষ। হিমশিম খেতে হয় পুলিশকেও।


বকেয়া ডিএ-র দাবিতে উত্তাল বীরভূম, শিক্ষক ও সরকারি কর্মীদের ধর্মঘট ও ব্যাপক মিছিল!

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর