ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • বাংলাদেশি সন্দেহে তামিলনাড়ুর ডিটেনশন ক্যাম্পে আটক বাংলার শ্রমিক , মুক্তি পেতে স্ত্রীর সোনার গয়না বিক্রি

বাংলাদেশি সন্দেহে তামিলনাড়ুর ডিটেনশন ক্যাম্পে আটক বাংলার শ্রমিক , মুক্তি পেতে স্ত্রীর সোনার গয়না বিক্রি

নয়া জামানা, মুর্শিদাবাদ : তামিলনাড়ুতে কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে আটক হওয়ার পর প্রায় এক বছর ডিটেনশন ক্যাম্পে কাটানোর পর অবশেষে মুক্তি পেলেন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক আওয়াল শেখ। সোমবার সন্ধ্যায় আদালতের নির্দেশে তাঁর জেলমুক্তি হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, খুব....

বাংলাদেশি সন্দেহে তামিলনাড়ুর ডিটেনশন ক্যাম্পে আটক বাংলার শ্রমিক , মুক্তি পেতে স্ত্রীর সোনার গয়না বিক্রি

নয়া জামানা, মুর্শিদাবাদ : তামিলনাড়ুতে কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে আটক হওয়ার পর প্রায় এক বছর....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, মুর্শিদাবাদ : তামিলনাড়ুতে কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে আটক হওয়ার পর প্রায় এক বছর ডিটেনশন ক্যাম্পে কাটানোর পর অবশেষে মুক্তি পেলেন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক আওয়াল শেখ। সোমবার সন্ধ্যায় আদালতের নির্দেশে তাঁর জেলমুক্তি হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই তিনি বাড়ি ফিরবেন।
মুর্শিদাবাদের রানিতলা থানার আমডহরা গ্রাম পঞ্চায়েতের তোপিডাঙা এলাকার বাসিন্দা ২৩ বছরের আওয়াল গত বছরের মার্চ মাসে নির্মাণ শ্রমিকের কাজ করতে তামিলনাড়ুর তুথুকুড়িতে যান। অভিযোগ, ২ এপ্রিল স্থানীয় পুলিশ বাংলাদেশি সন্দেহে আওয়াল-সহ মোট নয়জনকে আটক করে। পরিবারের দাবি, শুধুমাত্র বাংলায় কথা বলার কারণেই তাঁকে সন্দেহ করা হয় এবং পরিচয়পত্র দেখানোর সুযোগ না দিয়েই ফরেনার্স আইনে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়।এরপর ছেলেকে মুক্ত করতে দীর্ঘ আইনি লড়াই শুরু করে পরিবার। পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের উদ্যোগে মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করা হয়। শেষমেশ আদালতের হস্তক্ষেপে প্রায় এক বছর পর মুক্তি মেলে আওয়ালের।
এই ঘটনায় চরম আর্থিক সঙ্কটে পড়ে তাঁর পরিবার। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য জেলে থাকায় সংসার চালানো কঠিন হয়ে পড়ে। এমনকি স্বামীকে ছাড়াতে আইনি খরচ জোগাতে স্ত্রীর সোনার গয়নাও বিক্রি করতে হয়েছে বলে দাবি পরিবারের।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের নিগ্রহের একাধিক অভিযোগ সামনে এসেছে। বাংলাদেশি সন্দেহে হেনস্তা ও হামলার ঘটনাও ঘটেছে বিভিন্ন বিজেপি-শাসিত রাজ্যে। এই ইস্যুতে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার সরব হয়েছেন।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর