ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • বানভাসি শিশুদের হাতে নতুন জামা তুলে দিল বিজেপি টিচার্স সেল

বানভাসি শিশুদের হাতে নতুন জামা তুলে দিল বিজেপি টিচার্স সেল

নয়া জামানা,মালদা:গঙ্গার গ্রাস ও বন্যায় সর্বস্ব হারিয়ে মালদার মানিকচকের ভুতনিতে এখন বাঁধই আশ্রয় বানভাসি মানুষের।ঘরবাড়ি হারিয়ে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাঁদের। প্রশাসনের তরফে পর্যাপ্ত ত্রাণ পৌঁছেছে।পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষও দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন।চাল,ডাল,গম, আটা,শাক সবজি থেকে....

বানভাসি শিশুদের হাতে নতুন জামা তুলে দিল বিজেপি টিচার্স সেল

নয়া জামানা,মালদা:গঙ্গার গ্রাস ও বন্যায় সর্বস্ব হারিয়ে মালদার মানিকচকের ভুতনিতে এখন বাঁধই আশ্রয় বানভাসি মানুষের।ঘরবাড়ি হারিয়ে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা,মালদা:গঙ্গার গ্রাস ও বন্যায় সর্বস্ব হারিয়ে মালদার মানিকচকের ভুতনিতে এখন বাঁধই আশ্রয় বানভাসি মানুষের।ঘরবাড়ি হারিয়ে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাঁদের। প্রশাসনের তরফে পর্যাপ্ত ত্রাণ পৌঁছেছে।পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষও দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন।চাল,ডাল,গম, আটা,শাক সবজি থেকে শুরু করে পোশাক বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়েছে বানভাসিদের হাতে।তবে ত্রাণের ভিড়ে অনেকটাই আড়ালে থেকে গিয়েছিল দুর্গত পরিবারের ছোট্ট শিশুরা।সামনে দুর্গাপুজো অথচ ঘরবাড়ি হারানো এই কচিকাঁচাদের কাছে উৎসবের আনন্দ যেন অনেকটাই দূরের বিষয়।নতুন জামাকাপড় পরে পুজোয় ঘোরার স্বপ্নও অনিশ্চিত হয়ে পড়েছে তাঁদের।
এই পরিস্থিতিতে পুজোর আগে বানভাসি শিশুদের মুখে হাসি ফোটাতে উদ্যোগ নিল মালদা জেলা বিজেপি টিচার্স সেল। সংগঠনের নেতৃত্ব ও সদস্যরা ভুতনির দুর্গত এলাকায় গিয়ে শিশুদের হাতে তুলে দেন নতুন পোশাক।সংগঠনের তরফে জানানো হয়,স্বাভাবিক পরিস্থিতিতে পুজোর সময় নতুন জামাকাপড় পাওয়ার যে আনন্দ শিশুদের জীবনে থাকে, বন্যা ও ভাঙনে ঘরছাড়া হয়ে সেই আনন্দ থেকেও বঞ্চিত তারা।সেই জায়গা থেকেই সামান্য উদ্যোগে শিশুদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা হয়েছে।
এই উদ্যোগের জন্য সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানান স্থানীয় বাসিন্দা হরিপদ মণ্ডল। উপস্থিত ছিলেন ভাস্কর রায়, মৃণাল সরকার, বাসুদেব ঘোষ সহ সংগঠনের একাধিক নেতৃত্ব ও সদস্যরা।উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুও।
উত্তর মালদা বিজেপি টিচার্স সেলের সহকারী আহ্বায়ক দেবদুলাল বরুয়া জানান, দুর্গাপুজোর আগে বানভাসি ছোট শিশুদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।


বিশ্ব মঞ্চে জামা খুলে বিক্ষোভ কংগ্রেসের, ‘দুর্বল বিচারবুদ্ধি’ বললেন বাবুল সুপ্রিয়

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর