নয়া জামানা,ময়নাগুড়ি: আসন্ন দূর্গা পূজার আর বেশি দিন বাকি নেই। সামনেই মহালয়া, তাই ময়নাগুড়ি কুমারটুলির মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে।তবে এই কুমারটুলির মৃৎশিল্পীরা বলেন প্রতিবছর যতগুলো দূর্গা প্রতিমা তৈরি হয় তার তুলনায় এবার অনেক কম তৈরী হয়েছে। কারণ প্রতিমার অর্ডার নেই। তারপর প্রতিমা গড়ার জিনিসপত্রের যেমন মাটি, রং, কাপড়, বাশ , পোয়াল, কাঠের যেভাবে দাম বেড়েছে সেই তুলনায় প্রতিমার দাম দিচ্ছে না খদ্দেররা। বাজারের অবস্থা ভালো নেই। বিপাকে মৃৎশিল্পীরা। তারা আরো বলেন মানুষের হাতে টাকা পয়সা নেই,ব্যবসা-বাণিজ্যও খারাপ। ফলে এটাই এখন সবচেয়ে বড়ো সমস্যা।আরো এক মৃৎশিল্পী বলরাম পাল বলেন গতবারের তুলনায় এবার তিনি দূর্গা প্রতিমা তৈরি করেছেন মাত্র দশটি। গতবারের তুলনায় এবারের বাজারের অবস্থা খুব খারাপ।এছাড়াও এবছরের তুলনায় গত বছর অনেক ভালো বাজার ছিল বলে তিনি জানান। কুমারটুলির আরেক মৃৎশিল্পী সুধীর পাল বলেন ওই একই কথা। তারা জানান এভাবে জিনিসের দাম বেশি কিন্তু প্রতিমার দাম কম বলছে খদ্দেররা। ফলে হয়তো আর বেশিদিন ব্যবসা করা যাবে না। এই ব্যবসা থেকে অন্য পেশায় সরে যেতে হবে।