ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • খেলা /
  • মেধাবীর ৬-৭ সেলিব্রেশন এবার চাহালের হাত ধরে কাউন্টিতে

মেধাবীর ৬-৭ সেলিব্রেশন এবার চাহালের হাত ধরে কাউন্টিতে

নয়া জামানা:ক্রিকেটের নতুন ভাইরাল ট্রেন্ড এখন ৬-৭ উদযাপন। দিল্লির মহিলা ক্রিকেটার মেধাবী বিধুরীর হাত ধরে যে সেলিব্রেশন সোশ্যাল মিডিয়ায় আলোচনায় এসেছিল, এবার সেটি করেই খবরের শিরোনামে উঠে এলেন যুজবেন্দ্র চাহাল।ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে খেলতে নেমে উইকেট নেওয়ার....

মেধাবীর ৬-৭ সেলিব্রেশন এবার চাহালের হাত ধরে কাউন্টিতে

নয়া জামানা:ক্রিকেটের নতুন ভাইরাল ট্রেন্ড এখন ৬-৭ উদযাপন। দিল্লির মহিলা ক্রিকেটার মেধাবী বিধুরীর হাত ধরে যে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:ক্রিকেটের নতুন ভাইরাল ট্রেন্ড এখন ৬-৭ উদযাপন। দিল্লির মহিলা ক্রিকেটার মেধাবী বিধুরীর হাত ধরে যে সেলিব্রেশন সোশ্যাল মিডিয়ায় আলোচনায় এসেছিল, এবার সেটি করেই খবরের শিরোনামে উঠে এলেন যুজবেন্দ্র চাহাল।ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে খেলতে নেমে উইকেট নেওয়ার পর মেধাবীর বিখ্যাত ৬-৭ উদযাপন নকল করেন তিনি। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের দ্বিতীয় ইনিংসে জো মুরসকে বোল্ড করার পরই দেখা যায় চাহালের এই বিশেষ ভঙ্গি।ম্যাচে বল হাতে দুর্দান্ত ছিলেন চাহাল। ১৮.৪ ওভারে ৫ মেডেন-সহ ৩৯ রান দিয়ে নেন ৩ উইকেট। তাঁর দল নর্থহ্যাম্পটনশায়ার ৩১৬ রানে হারায় ল্যাঙ্কাশায়ারকে। এই জয়ের সুবাদে ১৯৯৯ সালের পর প্রথমবার ওল্ড ট্র্যাফোর্ডে ল্যাঙ্কাশায়ারকে হারাল নর্থহ্যাম্পটনশায়ার।তবে ম্যাচের ফলের পাশাপাশি নজর কাড়ে চাহালের সেলিব্রেশনও। কারণ এই ৬-৭ উদযাপন ইতিমধ্যে দিল্লির ঘরোয়া ক্রিকেটে জনপ্রিয় করে তুলেছেন মেধাবী বিধুরী। ২০২৬ সালের মহিলা দিল্লি প্রিমিয়ার লিগে সেন্ট্রাল দিল্লি কুইন্সের হয়ে খেলা এই ডানহাতি লেগস্পিনার ২০ আগস্ট প্রথম ম্যাচে সাউথ দিল্লি সুপারস্টার্জের নিশিকা সিংকে আউট করার পর প্রথমবার এই উদযাপন করে নজর কাড়েন। মিড-উইকেটে আরুশি গোয়েলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নিশিকা, এরপর দুই হাত ওঠানামা করিয়ে ‘৬-৭’ ভঙ্গি করেন মেধাবী। সেই ম্যাচে ৪ ওভারে ২৪ রান দিয়ে দুই উইকেট নিলেও দল ২৯ রানে হারে।মেধাবীর এই উদযাপনের সঙ্গে জড়িয়ে আছে তাঁর জার্সি নম্বরের গল্পও। ১২ নম্বর জার্সি চাইলেও তা অন্য কেউ নিয়ে নেওয়ায় বোনের পরামর্শে ৬৭ নম্বর বেছে নেন, আর সেখান থেকেই তৈরি হয় তাঁর সেলিব্রেশন। ২৩ আগস্টও ইস্ট দিল্লি রাইডার্সের বংশিকা লীলাকে আউট করে একই ভঙ্গি দেখান তিনি, যদিও দল হারে ১৯ রানে। দিল্লির ঘরোয়া ক্রিকেট থেকে শুরু হওয়া এই ট্রেন্ড এবার পৌঁছল আন্তর্জাতিক তারকা চাহালের হাত ধরে কাউন্টি ক্রিকেটেও।


আরও চার রাজ্যের গণনা আজ, পালাবদলের আশায় হাত শিবির

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর