ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • দেশ /
  • ইউপিআই ব্যবহারে কি এবার টাকা লাগবে? জানিয়ে দিল কেন্দ্র

ইউপিআই ব্যবহারে কি এবার টাকা লাগবে? জানিয়ে দিল কেন্দ্র

নয়া জামানা : ইউপিআই ব্যবহার করতে কি এবার থেকে টাকা দিতে হবে? এই প্রশ্ন ঘিরে গত কয়েকদিন ধরে নানা জল্পনা-চর্চা চলছিল। এই আবহেই শনিবার কেন্দ্রীয় সরকারের তরফে স্পষ্ট বিবৃতি দেওয়া হল—UPI পরিষেবা বিনামূল্যেই মিলবে, এর জন্য কোনও মাশুল বা চার্জ....

ইউপিআই ব্যবহারে কি এবার টাকা লাগবে? জানিয়ে দিল কেন্দ্র

নয়া জামানা : ইউপিআই ব্যবহার করতে কি এবার থেকে টাকা দিতে হবে? এই প্রশ্ন ঘিরে গত....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা : ইউপিআই ব্যবহার করতে কি এবার থেকে টাকা দিতে হবে? এই প্রশ্ন ঘিরে গত কয়েকদিন ধরে নানা জল্পনা-চর্চা চলছিল। এই আবহেই শনিবার কেন্দ্রীয় সরকারের তরফে স্পষ্ট বিবৃতি দেওয়া হল—UPI পরিষেবা বিনামূল্যেই মিলবে, এর জন্য কোনও মাশুল বা চার্জ দিতে হবে না।

চলতি সপ্তাহের শুরুর দিকে লোকসভায় পাস হয় ‘পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭’-এর সংশোধনী। এরপরই বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, এই বিলের মাধ্যমে সরকার ব্যাঙ্ক ও পেমেন্ট কোম্পানিগুলিকে ভবিষ্যতে UPI ও অন্যান্য ডিজিটাল লেনদেনের ওপর ফি বসানোর অনুমতি দিতে পারে। এই জল্পনা থামাতেই এবার প্রেস বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল কেন্দ্র।
সরকারের বক্তব্য, গ্রাহক ও ব্যবসায়ী—উভয়ের ক্ষেত্রেই অধিকাংশ লেনদেন বিনামূল্যেই করা যাবে। তবে ব্যবসায়ীদের কিছু নির্দিষ্ট ধরনের লেনদেনে ভবিষ্যতে নামমাত্র মাশুল প্রযোজ্য হতে পারে বলেও জানানো হয়েছে।

সরকার স্পষ্ট করে জানিয়েছে, পেমেন্ট করার সময় গ্রাহকদের কোনও লেনদেন ফি দিতে হবে না। ব্যক্তি-থেকে-ব্যক্তি অর্থাৎ P2P লেনদেন আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যে অব্যাহত থাকবে। ভবিষ্যতে যদি কখনও এমডিআর চার্জ চালু করাও হয়, তা কেবল নির্দিষ্ট সীমার ওপরের কিছু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সরকারের দাবি, সেই হারও হবে নামমাত্র—ডেবিট বা ক্রেডিট কার্ডের এমডিআর-এর তুলনায় অনেকটাই কম।

মার্চেন্ট ডিসকাউন্ট রেট হল কোনও বিক্রেতা বা মার্চেন্টের কাছে ডিজিটাল অথবা কার্ডের মাধ্যমে হওয়া পেমেন্টের ওপর ধার্য করা ফি। বর্তমানে UPI লেনদেনের ক্ষেত্রে MDR-এর হার শূন্য, অর্থাৎ ইউপিআই পেমেন্ট গ্রহণ করার জন্য বিক্রেতাদের কোনও লেনদেন ফি দিতে হয় না। সরকার জানিয়েছে, ভবিষ্যতে এমডিআর চালু হলেও তা নির্দিষ্ট সীমার ভিত্তিতেই ধার্য হবে, সবার ওপর ঢালাওভাবে তা চাপানো হবে না।

সরকার আরও জানিয়েছে, ‘পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭’-এর ১০এ ধারা সংশোধনের প্রস্তাব সংবলিত ‘ট্যাক্সেশন অ্যান্ড আদার লজ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ সংসদে পাস হওয়ার পর এনপিসিআই -এর নেতৃত্বাধীন ‘ইউপিআই অ্যান্ড সার্ভিসেস স্টিয়ারিং কমিটি’ এমডিআর সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে—আদৌ কোনও এমডিআর ধার্য করা হবে কি না, সে বিষয়েও।


 

ভারত-ইজরায়েল মুক্ত বাণিজ্য চুক্তি, শীঘ্রই চালু হচ্ছে ইউপিআই পরিষেবা

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর