ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • SIR-এ নীরব ২০ লক্ষ, ডিজিটাল জনগণনায় মুখ্যমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ বার্তা

SIR-এ নীরব ২০ লক্ষ, ডিজিটাল জনগণনায় মুখ্যমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ বার্তা

নয়া জামানা, কলকাতা: ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিশেষ সমীক্ষা বা SIR (Special Intensive Revision)-এ যে ২৭ লক্ষ নাম বিবেচনাধীন অবস্থায় ছিল, তাদের একটি বড় অংশ নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার ডিজিটাল জনগণনার সেলফ এনুমারেশন (Self-Enumeration) প্রক্রিয়ার....

SIR-এ নীরব ২০ লক্ষ, ডিজিটাল জনগণনায় মুখ্যমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ বার্তা

নয়া জামানা, কলকাতা: ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিশেষ সমীক্ষা বা SIR (Special Intensive Revision)-এ যে ২৭....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, কলকাতা: ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিশেষ সমীক্ষা বা SIR (Special Intensive Revision)-এ যে ২৭ লক্ষ নাম বিবেচনাধীন অবস্থায় ছিল, তাদের একটি বড় অংশ নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার ডিজিটাল জনগণনার সেলফ এনুমারেশন (Self-Enumeration) প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা করে তিনি জানান, ওই ২৭ লক্ষ মানুষের মধ্যে মাত্র ৭ লক্ষ ট্রাইবুনালে আবেদন করেছেন। অন্যদিকে, বাকি ২০ লক্ষ মানুষ কোনও উত্তর বা আবেদন জমা দেননি। অর্থাৎ, তাঁরা নিজেদের ভোটার হিসেবেও দাবি করেননি।

কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে যে ট্রাইবুনাল গড়েছিল, সেখানে মামলাগুলির শুনানির সময় এই তথ্য উঠে এসেছে বলে জানান তিনি। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, যাঁরা ভোটার হিসেবেই নাম নথিভুক্ত করতে এগিয়ে আসেননি, তাঁরা আগামী দিনে নিজেদের এই দেশের নাগরিক হিসেবে দাবি করেন কি না, তা খতিয়ে দেখে মূল্যায়ন করা হবে। এর পাশাপাশি, পূর্বে মৃত বা অন্যান্য কারণে প্রায় ৬০ লক্ষ নাম তালিকা থেকে বাদ পড়েছিল এবং সেগুলির ক্ষেত্রেও কেউ কোনও দাবি জানায়নি বলে তিনি উল্লেখ করেন।

জনগণনার এই ডিজিটাল প্রক্রিয়ার সূচনা পর্বে সীমান্ত ও অনুপ্রবেশ সমস্যা নিয়ে অত্যন্ত কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানিয়ে দেন যে, কোনও অবৈধ অনুপ্রবেশকারীকে এই রাজ্য বা দেশে থাকতে দেওয়া হবে না। উপযুক্ত প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

তবে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি প্রশাসনিক সতর্কতার ওপর সমান জোর দিয়েছেন তিনি। অতীতের একটি ঘটনা স্মরণে এনে মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দেন, পূর্ববর্তী সরকারের সময় বীরভূমের সুনালি বিবি নামক এক ভারতীয় নাগরিক ও তাঁর পরিবারকে ভুলবশত অনুপ্রবেশকারী সন্দেহে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছিল (পুশব্যাক)। দীর্ঘ আইনি লড়াই ও আদালতের আদেশের পর চলতি বছরেই সুনালি বিবি, তাঁর সন্তান এবং তাঁর স্বামীসহ অন্যান্যরা স্বদেশে ফিরে আসতে পেরেছেন। এই ধরণের ভুলের পুনরাবৃত্তি যাতে না হয়, সে বিষয়ে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

তিনি স্পষ্টভাবে জানান, যাচাই-বাছাই প্রক্রিয়া এমন নিখুঁত ও সতর্কতার সঙ্গে চালাতে হবে যাতে একজনও প্রকৃত ভারতীয় নাগরিক যেন কোনওভাবে প্রশাসনিক হয়রানির শিকার না হন। একই সঙ্গে নিশ্চিত করতে হবে যেন কোনও অনুপ্রবেশকারী এ দেশে আশ্রয় না পায়। শনিবার থেকে রাজ্য জুড়ে ডিজিটাল জনগণনার এই সেলফ এনুমারেশন প্রক্রিয়া শুরু হয়েছে, যা আগামী ১৫ই আগস্ট পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলবে।


সরাসরি মুখ্যমন্ত্রী- র ইনস্টাগ্রাম পেজ হ্যাক

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর