নয়া জামানা : আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা যাঁরা পাবেন না, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার আওতায় ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা দেওয়া হবে। মুর্শিদাবাদের রেজিনগর থেকে এমনই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট বলেন, যাঁরা আয়ুষ্মান ভারত পাবেন না, তাঁদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার অধীনে ৫ লক্ষ টাকার বিমা দেওয়া হবে।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের প্রকল্প আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্তির কাজ রাজ্যে চলছে এবং সেই সঙ্গে চলছে ফর্ম ফিলআপের প্রক্রিয়াও। তবে ঠিক কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, তা নিয়ে মানুষের মনে সংশয় তৈরি হয়েছিল। শুক্রবার মুর্শিদাবাদে একটি জনসভা থেকে সেই সংশয় দূর করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দেন, আয়ুষ্মান ভারতের সুবিধা না পেলেও কেউ বঞ্চিত হবেন না, কারণ তাঁরা আলাদা প্রকল্পের অধীনে সরকারি স্বাস্থ্যবিমা পাবেন।
সভায় মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের সাড়ে ছয় কোটি মানুষকে আয়ুষ্মান ভারতের আওতায় আনার লক্ষ্য নিয়েছে সরকার। যাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না, তাঁদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার অধীনে ৫ লক্ষ টাকা করে বিমার সুবিধা দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। শুধু রাজ্যের মধ্যেই নয়, ভিনরাজ্যেও যাতে এই প্রকল্পের সুবিধা মেলে, সেই ব্যবস্থাও সরকার করবে বলে জানান মুখ্যমন্ত্রী।
শুধু আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা নয়, রেজিনগরের সভা থেকে আরও একাধিক সরকারি প্রকল্পের প্রসঙ্গ তুলে ধরেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে জি রামজি প্রকল্প রাজ্যে সুষ্ঠুভাবে চালু হওয়ার কথাও জানান তিনি। এছাড়া প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় কেন্দ্রীয় ৬ হাজার টাকার সঙ্গে রাজ্যের তরফে আরও ৩ হাজার টাকা যুক্ত হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পরিযায়ী শ্রমিক সমস্যায় জর্জরিত মুর্শিদাবাদে দাঁড়িয়ে তিনি প্রতিশ্রুতি দেন, বিজেপি সরকার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে।
বিজেপি ১০ আসন পেলে রাজনীতি ছেড়ে দেব’, জেলমুক্তির পরেই মোদি-শাহকে কেজরীওয়াল