ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • মহানগর /
  • ৬০ ঘণ্টা বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল, জানুন বিকল্প রুট

৬০ ঘণ্টা বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল, জানুন বিকল্প রুট

মুসাম্মদ আমরিন সুলতানা, নয়া জামানা, কলকাতা:অরেঞ্জ লাইন মেট্রোর নির্মাণকাজের কারণে আজ, শুক্রবার রাত ৮টা থেকে চিংড়িঘাটা ফ্লাইওভারে সল্টলেকমুখী যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ট্রাফিক বিভাগ। জানা গিয়েছে, এই নিষেধাজ্ঞা চলবে আগামী সোমবার সকাল ৮টা পর্যন্ত। টানা প্রায় ৬০....

৬০ ঘণ্টা বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল, জানুন বিকল্প রুট

মুসাম্মদ আমরিন সুলতানা, নয়া জামানা, কলকাতা:অরেঞ্জ লাইন মেট্রোর নির্মাণকাজের কারণে আজ, শুক্রবার রাত ৮টা থেকে চিংড়িঘাটা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


মুসাম্মদ আমরিন সুলতানা, নয়া জামানা, কলকাতা:অরেঞ্জ লাইন মেট্রোর নির্মাণকাজের কারণে আজ, শুক্রবার রাত ৮টা থেকে চিংড়িঘাটা ফ্লাইওভারে সল্টলেকমুখী যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ট্রাফিক বিভাগ। জানা গিয়েছে, এই নিষেধাজ্ঞা চলবে আগামী সোমবার সকাল ৮টা পর্যন্ত। টানা প্রায় ৬০ ঘণ্টা এই গুরুত্বপূর্ণ উড়ালপুলটি বন্ধ থাকার কারণে নিত্যযাত্রীদের ভোগান্তির মুখে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

শহরের অন্যতম ব্যস্ত এই চিংড়িঘাটা ফ্লাইওভার মূলত দক্ষিণ কলকাতা এবং ইএম বাইপাসের সঙ্গে সল্টলেক, সেক্টর ফাইভ ও নিউটাউনের মতো গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি এবং বাণিজ্যিক এলাকাগুলোর দ্রুত সংযোগ রক্ষা করে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথ ব্যবহার করে তাঁদের গন্তব্যে যাতায়াত করেন। ফলস্বরূপ, উড়ালপুলের এই অংশটি বন্ধ থাকায় সংলগ্ন ইএম বাইপাস এবং আশেপাশের রাস্তাগুলোতে ব্যাপক যানজট সৃষ্টির প্রবল আশঙ্কা করছে পুলিশ প্রশাসন। ছুটির দিনগুলোতেও রাস্তায় গাড়ির চাপ থাকে, তাই এই ৬০ ঘণ্টা ট্রাফিক নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ হতে চলেছে।

পরিস্থিতি সামাল দিতে এবং যাত্রীদের সুবিধার্থে ইতিমধ্যেই কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। যানজট এড়াতে যাত্রীদের বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। জানানো হয়েছে, সল্টলেক এবং নিউটাউনগামী গাড়িগুলিকে আপাতত চিংড়িঘাটা মোড় থেকে বেলেঘাটা মেইন রোড এবং ব্রডওয়ে হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সমস্ত গাড়ি চালক ও সাধারণ যাত্রীদের কাছে বিশেষ অনুরোধ জানানো হয়েছে, তাঁরা যেন গন্তব্যে পৌঁছানোর জন্য হাতে কিছুটা অতিরিক্ত সময় নিয়ে বাড়ি থেকে বেরোন এবং আগে থেকেই নিজেদের যাত্রাপথ ঠিক করে নেন। এতে অপ্রয়োজনীয় ভোগান্তি ও সময় নষ্ট অনেকটাই এড়ানো সম্ভব হবে।


জনসাধারণের প্রকল্প নিয়ে রাজনীতি নয়, চিংড়িঘাটা মেট্রো জটে ‘সুপ্রিম’ ধমক রাজ্যকে

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর