ব্রেকিং
[pj-news-ticker]

চোপড়ায় হুল দিবস, সিধু-কানহুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

সুবল গোপ, নয়া জামানা, উত্তর দিনাজপুর: সাঁওতাল বিদ্রোহের দুই মহান নেতা সিধু ও কানহুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকে মর্যাদার সঙ্গে পালিত হলো ঐতিহাসিক হুল দিবস। মঙ্গলবার এই অনুষ্ঠানের আয়োজন করেন অখিল ভারতীয়....

চোপড়ায় হুল দিবস, সিধু-কানহুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

সুবল গোপ, নয়া জামানা, উত্তর দিনাজপুর: সাঁওতাল বিদ্রোহের দুই মহান নেতা সিধু ও কানহুর প্রতিকৃতিতে মাল্যদান....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


সুবল গোপ, নয়া জামানা, উত্তর দিনাজপুর: সাঁওতাল বিদ্রোহের দুই মহান নেতা সিধু ও কানহুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকে মর্যাদার সঙ্গে পালিত হলো ঐতিহাসিক হুল দিবস।
মঙ্গলবার এই অনুষ্ঠানের আয়োজন করেন অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের উত্তর দিনাজপুর জেলা কমিটি।
সংগঠনের পক্ষে ডাঃ নিমাই উরাও ও দীনেশ লাকড়া জানান, প্রতি বছর ৩০ শে জুন হুল দিবস পালন করা হয়। দিনটির তাৎপর্য তুলে ধরা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সাঁওতাল বিদ্রোহের ইতিহাস, সিধু ও কানহুর সংগ্রাম, আত্মত্যাগ ও দেশপ্রেমের আদর্শ পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই দিবসটি মর্যাদার সঙ্গে পালন করা হয়।এদিন চোপড়া ব্লকের মাঝিয়ালি অঞ্চলের কাঁচাকালী পুলিশ ক্যাম্পের সামনে অনুষ্ঠানটি করা হয়। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।এরপর সিধু ও কানহুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কাঁচাকালী বাজার পরিক্রমা করে পুনরায় পুলিশ ক্যাম্পের সামনে এসে শেষ হয়।শোভাযাত্রায় আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে হুল দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও সাঁওতাল বিদ্রোহের বিভিন্ন দিক গুলি তুলে ধরে বক্তব্য রাখেন দীনেশ লাকড়া, ডাঃ নিমাই উরাও, বিজয় সিনহা-সহ অন্যান্য বক্তারা।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর