ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • কলকাতা /
  • ডবল ইঞ্জিন বাজেটে ২০শতাংশ ডিএ বৃদ্ধি, অক্টোবর থেকে মিলবে ৩৮ শতাংশ মহার্ঘভাতা

ডবল ইঞ্জিন বাজেটে ২০শতাংশ ডিএ বৃদ্ধি, অক্টোবর থেকে মিলবে ৩৮ শতাংশ মহার্ঘভাতা

নয়া জামানা : পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সোমবার বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করতে গিয়ে তিনি জানান, বর্তমানে প্রাপ্ত ১৮ শতাংশ মহার্ঘভাতার (ডিএ) উপর অতিরিক্ত ২০....

ডবল ইঞ্জিন বাজেটে ২০শতাংশ ডিএ বৃদ্ধি, অক্টোবর থেকে মিলবে ৩৮ শতাংশ মহার্ঘভাতা

নয়া জামানা : পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড়....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা : পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সোমবার বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করতে গিয়ে তিনি জানান, বর্তমানে প্রাপ্ত ১৮ শতাংশ মহার্ঘভাতার (ডিএ) উপর অতিরিক্ত ২০ শতাংশ ডিএ দেওয়া হবে। ফলে রাজ্যের সরকারি কর্মীরা মোট ৩৮ শতাংশ হারে মহার্ঘভাতা পাবেন।অর্থমন্ত্রীর ঘোষণায় জানানো হয়েছে, আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে নতুন হারে ডিএ কার্যকর হবে। অর্থাৎ পুজোর আগেই এই সুবিধা চালু হবে এবং কর্মীরা নভেম্বর মাস থেকে বর্ধিত ডিএ-র অর্থ হাতে পাবেন। দীর্ঘদিন ধরে ডিএ-র দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীদের কাছে এই ঘোষণা স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।তৃণমূল সরকারের আমলে কেন্দ্রীয় হারের সমতুল্য ডিএ না দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন বিতর্ক, আন্দোলন ও আইনি লড়াই চলেছিল। ধাপে ধাপে ডিএ বৃদ্ধি করে ১৮ শতাংশে পৌঁছলেও কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে ব্যবধান ছিল অনেকটাই। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৬০ শতাংশ হারে ডিএ পান। নতুন ঘোষণার ফলে সেই ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমে এল।তবে পেনশনভোগীরা কত হারে এবং কবে থেকে বকেয়া ডিএ পাবেন, সে বিষয়ে বাজেট ভাষণে স্পষ্ট কোনও ঘোষণা করা হয়নি। ফলে বিষয়টি নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়ে গিয়েছে।যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। আজকের ঘোষণায় আমরা খুশি।বাজেটের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, সরকারি কর্মীদের আন্দোলনের দাবিকে সম্মান জানিয়েই সরকার ডিএ বৃদ্ধি করেছে এবং কেন্দ্রের সঙ্গে ব্যবধান আরও কমানোর চেষ্টা অব্যাহত থাকবে।


আরো পড়ুন:

 

ডবল ইঞ্জিন সরকারের জেরে মালদায় ফের শুরু ১০০ দিনের কাজ

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর