ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • জেলা /
  • তীব্র বিক্ষোভের মুখে হেলমেট মাথায় দিনহাটা আদালতে উদয়ন গুহ, কড়া নিরাপত্তায় পুলিশ

তীব্র বিক্ষোভের মুখে হেলমেট মাথায় দিনহাটা আদালতে উদয়ন গুহ, কড়া নিরাপত্তায় পুলিশ

প্রদীপ কুন্ডু, নয়া জামানা, কোচবিহার: আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহকে কেন্দ্র করে দিনহাটায় নজিরবিহীন রাজনৈতিক উত্তেজনা তৈরি হল। বৃহস্পতিবার সকালে তাঁকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করার সময় পরিস্থিতি....

তীব্র বিক্ষোভের মুখে হেলমেট মাথায় দিনহাটা আদালতে উদয়ন গুহ, কড়া নিরাপত্তায় পুলিশ

প্রদীপ কুন্ডু, নয়া জামানা, কোচবিহার: আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রাক্তন মন্ত্রী....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


প্রদীপ কুন্ডু, নয়া জামানা, কোচবিহার: আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহকে কেন্দ্র করে দিনহাটায় নজিরবিহীন রাজনৈতিক উত্তেজনা তৈরি হল। বৃহস্পতিবার সকালে তাঁকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করার সময় পরিস্থিতি সামাল দিতে ব্যাপক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়।

সূত্র মারফত জানা গিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার অর্থ বরাদ্দ নিয়ে অনিয়ম ও কাটমানি নেওয়ার অভিযোগে দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে বুধবার গভীর রাতে কলকাতার ফুলবাগান এলাকার একটি ফ্ল্যাট থেকে উদয়ন গুহকে গ্রেফতার করা হয়। রাতেই আইনি প্রক্রিয়া শেষ করে বৃহস্পতিবার ভোরে তাঁকে দিনহাটা থানায় নিয়ে আসা হয়। প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে দিনহাটা থানার সামনে বিজেপি কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের একাংশ ভিড় জমিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীদের অনেকের হাতেই ডিম, পচা ফল এবং জুতোর মালা ছিল।

উদয়ন গুহকে যখন থানা থেকে বের করে প্রিজন ভ্যানে তোলা হয়, তখন ক্ষুব্ধ জনতার একাংশ ভ্যান লক্ষ্য করে পচা ডিম ও ফল নিক্ষেপের চেষ্টা করে এবং তীব্র স্লোগান দেয়। তবে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়নি। এরপর কড়া নিরাপত্তায় নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল চত্বরেও নিরাপত্তার কড়াকড়ি ছিল চোখে পড়ার মতো। চিকিৎসকরা শারীরিক পরীক্ষা সম্পন্ন করার পর পুলিশি পাহারায় তাঁকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যান।

দিনহাটা মহকুমা আদালত চত্বরে পৌঁছনোর পরও উত্তেজনার পারদ কমেনি। সেখানে উপস্থিত বিক্ষোভকারীরা পুনরায় স্লোগান দিতে শুরু করলে নিরাপত্তার স্বার্থে এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নেয় পুলিশ প্রশাসন। সম্ভাব্য হামলা বা ক্ষোভের হাত থেকে বাঁচাতে উদয়ন গুহের মাথায় হেলমেট পরিয়ে আদালতের ভিতরে নিয়ে যাওয়া হয়। প্রাক্তন মন্ত্রীর মাথায় হেলমেট পরা এই দৃশ্য মুহূর্তের মধ্যে তীব্র কৌতূহল ও চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আদালত চত্বরে সাধারণ মানুষের প্রবেশও সাময়িক নিয়ন্ত্রণ করা হয়। আবাস যোজনা সংক্রান্ত দুর্নীতির এই মামলা এবং উদয়ন গুহের গ্রেফতারিকে কেন্দ্র করে বর্তমানে সমগ্র জেলা রাজনীতিতে তোলপাড় চলছে।


আরও পড়ুন:

সুকান্তকে তীব্র আক্রমণ অভিষেকের, বালুরঘাটবাসী জানে ডবল ইঞ্জিনের বাস্তবতা

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর