ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • জেলা /
  • প্রশাসনিক সমন্বয় ও উন্নয়নে গতি আনতে ‘ডুয়ার্স কন্যা’-য় মেগা বৈঠক, একগুচ্ছ নয়া সিদ্ধান্ত

প্রশাসনিক সমন্বয় ও উন্নয়নে গতি আনতে ‘ডুয়ার্স কন্যা’-য় মেগা বৈঠক, একগুচ্ছ নয়া সিদ্ধান্ত

অভিজিত চক্রবর্তী, নয়া জামানা, আলিপুরদুয়ার: জনসাধারণের কাছে সরকারি পরিষেবাকে আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে পৌঁছে দিতে আলিপুরদুয়ারে একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। জেলা প্রশাসনিক ভবন ‘ডুয়ার্স কন্যা’-য় আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সদ্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষা মন্ত্রী দীপক....

প্রশাসনিক সমন্বয় ও উন্নয়নে গতি আনতে ‘ডুয়ার্স কন্যা’-য় মেগা বৈঠক, একগুচ্ছ নয়া সিদ্ধান্ত

অভিজিত চক্রবর্তী, নয়া জামানা, আলিপুরদুয়ার: জনসাধারণের কাছে সরকারি পরিষেবাকে আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে পৌঁছে দিতে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


অভিজিত চক্রবর্তী, নয়া জামানা, আলিপুরদুয়ার: জনসাধারণের কাছে সরকারি পরিষেবাকে আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে পৌঁছে দিতে আলিপুরদুয়ারে একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। জেলা প্রশাসনিক ভবন ‘ডুয়ার্স কন্যা’-য় আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সদ্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষা মন্ত্রী দীপক কুমার বর্মন, বন ও পরিবেশ মন্ত্রী মনোজ কুমার ওড়াও এবং আলিপুরদুয়ারের বিধায়ক পরিতোষ দাস। এ ছাড়া বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকেরা এই আলোচনায় অংশ নেন।

বৈঠকের মূল লক্ষ্য ছিল জেলার উন্নয়নমূলক প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়ন এবং প্রশাসনিক সমন্বয়কে আরও জোরদার করা। আলিপুরদুয়ার জেলার সার্বিক বিকাশের লক্ষ্যে এ দিন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়। সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, গতিশীল এবং হয়রানিহীন করার ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জেলায় চলমান ও আগামী দিনের সমস্ত উন্নয়নমূলক কাজ যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা যায়, তার জন্য একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করা হয়েছে।

পাশাপাশি, ডুয়ার্সের প্রাকৃতিক ভারসাম্য ও বন্যপ্রাণী সুরক্ষার কথা মাথায় রেখে পরিবেশ সংরক্ষণের বিষয়ে বিশেষ জোর দেন বন ও পরিবেশ মন্ত্রী। কাজের গতি বৃদ্ধি করতে বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়কে আরও শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠক শেষে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয় যে, মানুষের কাছে স্বচ্ছ, দ্রুত ও কার্যকর পরিষেবা পৌঁছে দেওয়া এবং উন্নয়নের সুফল সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য। ডুয়ার্স কন্যার এই বৈঠকের পর জেলায় বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের কাজে আরও গতি আসবে এবং সাধারণ মানুষ এর সরাসরি সুফল পাবেন বলে আশা করা হচ্ছে।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর