ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • জনকল্যাণ শিবিরে এসে টোটো চুরি, রোজগারের সম্বল হারিয়ে সর্বশান্ত চালক!

জনকল্যাণ শিবিরে এসে টোটো চুরি, রোজগারের সম্বল হারিয়ে সর্বশান্ত চালক!

মোহম্মদ আলম,নয়া জামানা, উত্তর দিনাজপুর: সরকারি পরিষেবা পাওয়ার আশায় জনকল্যাণ শিবিরে এসে রোজগারের একমাত্র সম্বল টোটো হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন এক টোটোচালক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত রামগঞ্জ এলাকার কদমগাছি এমএসকে স্কুল প্রাঙ্গণে আয়োজিত জনকল্যাণ শিবিরে। স্থানীয়....

জনকল্যাণ শিবিরে এসে টোটো চুরি, রোজগারের সম্বল হারিয়ে সর্বশান্ত চালক!

মোহম্মদ আলম,নয়া জামানা, উত্তর দিনাজপুর: সরকারি পরিষেবা পাওয়ার আশায় জনকল্যাণ শিবিরে এসে রোজগারের একমাত্র সম্বল টোটো....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


মোহম্মদ আলম,নয়া জামানা, উত্তর দিনাজপুর: সরকারি পরিষেবা পাওয়ার আশায় জনকল্যাণ শিবিরে এসে রোজগারের একমাত্র সম্বল টোটো হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন এক টোটোচালক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত রামগঞ্জ এলাকার কদমগাছি এমএসকে স্কুল প্রাঙ্গণে আয়োজিত জনকল্যাণ শিবিরে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হামিদুল রহমান নামে এক টোটোচালক তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার উদ্দেশ্যে শিবিরে আসেন। শিবিরে প্রবেশের আগে তিনি নিজের টোটোটি রাস্তার ধারে রেখে আবেদনপত্র জমা দিতে যান। কিছুক্ষণ পর কাজ সেরে ফিরে এসে তিনি দেখেন, যেখানে টোটোটি রেখে গিয়েছিলেন সেখানে সেটি আর নেই।এরপর পরিবারের সদস্যদের নিয়ে আশপাশের এলাকায় ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন তিনি। স্থানীয় বাসিন্দারাও টোটোর সন্ধানে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তবে দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়েও টোটোটির কোনো হদিস মেলেনি।টোটোটি ছিল হামিদুল রহমানের পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম। হঠাৎ সেই যানবাহন চুরি হয়ে যাওয়ায় তিনি ভেঙে পড়েন। ঘটনার খবর পেয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব ও পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং টোটোটির সন্ধানে তৎপরতা শুরু করেছে।এই ঘটনায় জনকল্যাণ শিবির চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, সরকারি পরিষেবা নিতে এসে একজন দরিদ্র মানুষের জীবিকার একমাত্র সম্বল চুরি হয়ে যাওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় ঘটনা। দ্রুত টোটোটি উদ্ধার করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে এলাকায়।
পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। আশপাশের এলাকার তথ্য সংগ্রহের পাশাপাশি বিভিন্ন সূত্র ধরে টোটোটির সন্ধান চালানো হচ্ছে। ঘটনার পর থেকে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে এলাকাজুড়ে।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর