ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • হাঁসনে যে প্রার্থীই দাঁড়াক জিতবে বিপুল ভোটে: বিস্ফোরক অনুব্রত

হাঁসনে যে প্রার্থীই দাঁড়াক জিতবে বিপুল ভোটে: বিস্ফোরক অনুব্রত

সায়ন ভান্ডারী, নয়া জামানা ,বীরভূম: নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি তার আগেই নির্বাচনী প্রস্তুতিতে গতি বাড়ালো তৃণমূল কংগ্রেস। রবিবার বীরভূমের নলহাটির হরিপ্রসাদ হাই স্কুল ফুটবল ময়দানে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা। সভার প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল....

হাঁসনে যে প্রার্থীই দাঁড়াক জিতবে বিপুল ভোটে: বিস্ফোরক অনুব্রত

সায়ন ভান্ডারী, নয়া জামানা ,বীরভূম: নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি তার আগেই নির্বাচনী প্রস্তুতিতে গতি বাড়ালো তৃণমূল....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


সায়ন ভান্ডারী, নয়া জামানা ,বীরভূম: নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি তার আগেই নির্বাচনী প্রস্তুতিতে গতি বাড়ালো তৃণমূল কংগ্রেস। রবিবার বীরভূমের নলহাটির হরিপ্রসাদ হাই স্কুল ফুটবল ময়দানে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা। সভার প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা আইএনটিটিইউসি বীরভূম জেলা সভাপতি ত্রিদিব ভট্টাচার্য নলহাটি বিধানসভার বিধায়ক ও নলহাটি পুরসভার পৌরপ্রধান রাজেন্দ্র প্রসাদ সিং হাসন বিধানসভার বিধায়ক ডঃ অশোক চ্যাটার্জি বিধায়ক মোশারফ হোসেন সহ দলের একাধিক জেলা ও ব্লক নেতৃত্ব। সভায় কয়েক হাজারেরও বেশি কর্মী সমর্থকের ভিড় ছিল চোখে পড়ার মতো।
মঞ্চে উঠে নলহাটির বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং অনুব্রত মণ্ডলের হাতে নারায়ণ ঠাকুরের মূর্তি তুলে দেন। বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন হাসন বিধানসভায় আমাদের যে প্রার্থীই দাঁড়াক সে ৪০ থেকে ৪৫ হাজার ভোটে জিতবে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, সেবার তিনি যে ফলের পূর্বাভাস দিয়েছিলেন তা-ই বাস্তবে ঘটেছিল। একইসঙ্গে তিনি আশ্বাস দেন ২০২৬ সালের নলহাটি থেকে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২৩০ থেকে ২৩৫টি আসন জিতবে।কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন ঘরে ঘরে কেন্দ্রীয় বাহিনী ঢুকবে এমনটা আগেও দেখেছি। আমাকে একাধিকবার নজরবন্দি করা হয়েছে। কিন্তু তাতেও আমাকে থামানো যায়নি। এবারও পারবে না। ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করানোর প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন যেমন মঞ্চ ফুল দিয়ে সাজানো হয় তেমনই ভোটের দিন বুথগুলিও ফুল দিয়ে সাজানো হবে।মঞ্চ থেকে বিজেপিকে কটাক্ষ করে অনুব্রত মণ্ডল বলেন বিজেপি ভেবেছিল মুসলিমদের এস আই আর করে বাদ দেবে কিন্তু তারা পারেনি। তাঁর দাবি এই কারণেই দেশজুড়ে মানুষ ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগান দিচ্ছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর উপর ভরসা রাখছেন।
নলহাটির এই জনসভা ঘিরে তৃণমূলের কর্মীদের মধ্যে স্পষ্টই বাড়তি উৎসাহ দেখা যায়। নির্বাচনের আগে এই সভা রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকেই।


আরও পড়ুন

‘ভাণ্ডার’ বাড়লে বাড়বে বার্ধক্য ভাতাও, বিধানসভায় বিরোধী শিবিরকে চন্দ্রিমা

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর