[pj-news-ticker]

শিক্ষকদের উষ্ণ অভ্যর্থনায় সংবর্ধিত বিষ্ণুপদ রায়

মানস দাস,নয়া জামানা,মালদা:সৌজন্য, শ্রদ্ধা আর শুভেচ্ছার মেলবন্ধনে উৎসবমুখর হয়ে উঠল মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কার্যালয় প্রাঙ্গণ।নবনির্বাচিত চেয়ারম্যান বিষ্ণুপদ রায়কে ঘিরে শিক্ষক-শিক্ষিকাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জমে উঠল সংবর্ধনা অনুষ্ঠান।ফুলের তোড়া, পুষ্পস্তবক ও আন্তরিক অভিনন্দনে নতুন চেয়ারম্যান কে স্বাগত জানাল মালদা জেলা....

শিক্ষকদের উষ্ণ অভ্যর্থনায় সংবর্ধিত বিষ্ণুপদ রায়

মানস দাস,নয়া জামানা,মালদা:সৌজন্য, শ্রদ্ধা আর শুভেচ্ছার মেলবন্ধনে উৎসবমুখর হয়ে উঠল মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কার্যালয়....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


মানস দাস,নয়া জামানা,মালদা:সৌজন্য, শ্রদ্ধা আর শুভেচ্ছার মেলবন্ধনে উৎসবমুখর হয়ে উঠল মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কার্যালয় প্রাঙ্গণ।নবনির্বাচিত চেয়ারম্যান বিষ্ণুপদ রায়কে ঘিরে শিক্ষক-শিক্ষিকাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জমে উঠল সংবর্ধনা অনুষ্ঠান।ফুলের তোড়া, পুষ্পস্তবক ও আন্তরিক অভিনন্দনে নতুন চেয়ারম্যান কে স্বাগত জানাল মালদা জেলা বিজেপি টিচার্স সেল।অনুষ্ঠানে জেলার ৩১টি চক্র থেকে তিন শতাধিক শিক্ষক-শিক্ষিকার উপস্থিতি বিশেষ মাত্রা যোগ করে।
এই অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান বিষ্ণুপদ রায়ের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাঁকে সম্মানিত করেন বিজেপি টিচার্স সেলের প্রতিনিধিরা। শুধু আনুষ্ঠানিক সংবর্ধনা নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষক-শিক্ষিকাদের বিপুল উপস্থিতি ছিল এই আয়োজনের অন্যতম আকর্ষণ। তাঁদের শুভেচ্ছা ও অভিনন্দনে সংবর্ধনা অনুষ্ঠান কার্যত মিলনমেলায় পরিণত হয়।
নতুন দায়িত্বে বিষ্ণুপদ রায়ের নেতৃত্বে মালদার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের বক্তব্য, প্রাথমিক শিক্ষার ভিত আরও মজবুত করা, পঠনপাঠনের গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষক-শিক্ষিকাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে নতুন সভাপতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিজ্ঞতা, কর্মদক্ষতা ও প্রশাসনিক উদ্যোগের সমন্বয়ে জেলার শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আশাও প্রকাশ করেন তাঁরা।
বিজেপি টিচার্স সেলের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার সার্বিক উন্নয়নে শিক্ষক সমাজের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং গঠনমূলক মনোভাব অত্যন্ত প্রয়োজনীয়। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে শিক্ষার স্বার্থে ইতিবাচক উদ্যোগ গ্রহণই হওয়া উচিত সকলের মূল লক্ষ্য। নতুন চেয়ারম্যান আগামী দিনের কর্মযজ্ঞে সাফল্য কামনা করে তাঁর পাশে থাকার বার্তাও দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের নবনির্বাচিত চেয়ারম্যান বিষ্ণুপদ রায় ছাড়াও জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের জেলা বিদ্যালয় পরিদর্শকরা। জেলার ৩১টি চক্রের শিক্ষক-শিক্ষিকাদের এক মঞ্চে উপস্থিতি বুঝিয়ে দেয়, নতুন নেতৃত্বকে ঘিরে প্রত্যাশা ও আগ্রহ কতটা। সংবর্ধনার উষ্ণতা ছাপিয়ে অনুষ্ঠানের মূল সুর হয়ে উঠল একটাই বার্তা”শিক্ষার উন্নয়নে প্রয়োজন সমন্বয়, সদিচ্ছা ও সম্মিলিত উদ্যোগ।”

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর