[pj-news-ticker]

দীপাবলির রাতেই নিঃস্ব বৃদ্ধা, পাশে বিজেপি

নয়া জামানা,হবিবপুর:দীপাবলির আলোয় যখন চারদিকে উৎসবের রোশনাই তখন আগুনের গ্রাসে মুহূর্তেই অন্ধকার নেমে এল এক অসহায় বৃদ্ধার জীবনে।মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও রক্ষা পেল না। পুড়ে ছাই হয়ে গেল টিন ও চাটাই দিয়ে তৈরি ছোট্ট ঘর, আসবাবপত্র, পোশাক, জমানো নগদ প্রায়....

দীপাবলির রাতেই নিঃস্ব বৃদ্ধা, পাশে বিজেপি

নয়া জামানা,হবিবপুর:দীপাবলির আলোয় যখন চারদিকে উৎসবের রোশনাই তখন আগুনের গ্রাসে মুহূর্তেই অন্ধকার নেমে এল এক অসহায়....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা,হবিবপুর:দীপাবলির আলোয় যখন চারদিকে উৎসবের রোশনাই তখন আগুনের গ্রাসে মুহূর্তেই অন্ধকার নেমে এল এক অসহায় বৃদ্ধার জীবনে।মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও রক্ষা পেল না। পুড়ে ছাই হয়ে গেল টিন ও চাটাই দিয়ে তৈরি ছোট্ট ঘর, আসবাবপত্র, পোশাক, জমানো নগদ প্রায় ১০ হাজার টাকা থেকে শুরু করে জীবনের প্রয়োজনীয় সমস্ত নথিপত্র। উৎসবের রাতেই কার্যত নিঃস্ব হয়ে পড়লেন একাকী বৃদ্ধা গীতা স্বর্ণকার।ঘটনাটি হবিবপুর থানার বুলবুলচণ্ডীর মধ্যমকেন্দুয়া এলাকার। রবিবার রাতে আচমকাই আগুন লাগে তাঁর বাড়িতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ষার জল আটকাতে টিনের ছাদের উপর প্লাস্টিকের আবরণ দেওয়া ছিল। সেই ঘরে আগুন ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় সমস্ত কিছু। ঘটনার সময় বাড়ির বাইরেই ছিলেন বৃদ্ধা। কীভাবে আগুন লাগল, তা এখনও বুঝে উঠতে পারেননি তিনি।
বিধবা ভাতার সামান্য টাকাতেই কোনওরকমে দিন কাটে গীতা দেবীর। ছেলে থাকলেও তিনি বাইরে থাকেন।ফলে একাই থাকতেন বৃদ্ধা। আগুনে সর্বস্ব হারিয়ে এখন কার্যত দিশেহারা তিনি।এই অসহায় পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিজেপি নেতৃত্ব। সোমবার সকালে তাঁর বাড়িতে পৌঁছন মালদা জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায়। সঙ্গে ছিলেন হবিবপুর বিজেপির ৫ নম্বর মণ্ডলের সভাপতি রামেশ্বর মাহাতো-সহ অন্যান্য নেতৃত্ব। বৃদ্ধার হাতে চাল, ডাল, ত্রিপল, কম্বল ও বাসনপত্র তুলে দেন তারাশঙ্করবাবু।পাশাপাশি প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতারও আশ্বাস দেন। বিপর্যয়ের দিনে জনপ্রতিনিধি ও বিজেপি নেতৃত্বকে পাশে পেয়ে কিছুটা হলেও ভরসা ফিরে পেলেন সর্বস্বান্ত বৃদ্ধা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর