ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • অন্নপূর্ণা যোজনার টাকা জমিয়ে দুর্গাপুজোর আয়োজনে মহিলাবৃন্দ

অন্নপূর্ণা যোজনার টাকা জমিয়ে দুর্গাপুজোর আয়োজনে মহিলাবৃন্দ

নয়া জামানা, নদীয়া: নদীয়ার শান্তিপুর থানার বাগদিয়া এলাকায় এ বছর প্রথমবার দুর্গাপুজোর আয়োজন করছেন স্থানীয় মহিলারা।এলাকায় এতদিন দুর্গাপুজো না হওয়ায় অঞ্জলি দিতে পাশের পাড়ায় যেতে হত বাসিন্দাদের।দীর্ঘদিনের সেই আক্ষেপ দূর করতেই মহিলারা দুর্গাপুজোর উদ্যোগ নিয়েছেন।গ্রামের প্রায় ৮০ থেকে ৮৫ জন....

অন্নপূর্ণা যোজনার টাকা জমিয়ে দুর্গাপুজোর আয়োজনে মহিলাবৃন্দ

নয়া জামানা, নদীয়া: নদীয়ার শান্তিপুর থানার বাগদিয়া এলাকায় এ বছর প্রথমবার দুর্গাপুজোর আয়োজন করছেন স্থানীয় মহিলারা।এলাকায়....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, নদীয়া: নদীয়ার শান্তিপুর থানার বাগদিয়া এলাকায় এ বছর প্রথমবার দুর্গাপুজোর আয়োজন করছেন স্থানীয় মহিলারা।এলাকায় এতদিন দুর্গাপুজো না হওয়ায় অঞ্জলি দিতে পাশের পাড়ায় যেতে হত বাসিন্দাদের।দীর্ঘদিনের সেই আক্ষেপ দূর করতেই মহিলারা দুর্গাপুজোর উদ্যোগ নিয়েছেন।গ্রামের প্রায় ৮০ থেকে ৮৫ জন মহিলার উদ্যোগে পুজোর আয়োজন হচ্ছে।
স্থানীয় ‘বাগদিয়া মা মনসা সঙ্ঘ নারীশক্তি’-র পরিচালনায় পুজোর প্রস্তুতি চলছে।এলাকায় বহু বছর ধরে ধুমধাম করে মনসা পুজো হলেও আলাদা করে দুর্গাপুজোর জন্য চাঁদা তোলা সম্ভব হত না।তাই সেই অভাব মেটাতেই এ বার মহিলারা সরকারি ভাতার অর্থ কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন। উদ্যোক্তারা আরও জানিয়েছেন, আগে লক্ষ্মীর ভাণ্ডার থেকে টাকা মিলত। কিন্তু রাজ্যে পালাবদলের পরে অন্নপূর্ণা যোজনা থেকে তিন হাজার টাকা করে পাওয়া যাচ্ছে। সেই টাকা জমিয়েই পুজোর উদ্যোগ নেওয়া হয়েছে।গ্রামের মহিলাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর