ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • কলকাতা /
  • ডিগ্রি নিয়ে দর কষাকষি! ৪৫০ বিএড কলেজকে শোকজ শিক্ষা দপ্তরের

ডিগ্রি নিয়ে দর কষাকষি! ৪৫০ বিএড কলেজকে শোকজ শিক্ষা দপ্তরের

নয়া জামানা:রাজ্যের বিএড কলেজগুলিতে শিক্ষার নামে চরম অরাজকতা প্রকাশ্যে এল। শিক্ষা দপ্তরের পরিদর্শকরা সরেজমিনে ঘুরে দেখতে গিয়ে হতবাক। একের পর এক ঠিকানায় গিয়ে দেখা গিয়েছে, নথিভুক্ত বিএড কলেজের কোনও অস্তিত্বই নেই। কোথাও সেই ঠিকানায় রয়েছে সুসজ্জিত ফ্ল্যাট, কোথাও আবার ধু....

ডিগ্রি নিয়ে দর কষাকষি! ৪৫০ বিএড কলেজকে শোকজ শিক্ষা দপ্তরের

নয়া জামানা:রাজ্যের বিএড কলেজগুলিতে শিক্ষার নামে চরম অরাজকতা প্রকাশ্যে এল। শিক্ষা দপ্তরের পরিদর্শকরা সরেজমিনে ঘুরে দেখতে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:রাজ্যের বিএড কলেজগুলিতে শিক্ষার নামে চরম অরাজকতা প্রকাশ্যে এল। শিক্ষা দপ্তরের পরিদর্শকরা সরেজমিনে ঘুরে দেখতে গিয়ে হতবাক। একের পর এক ঠিকানায় গিয়ে দেখা গিয়েছে, নথিভুক্ত বিএড কলেজের কোনও অস্তিত্বই নেই। কোথাও সেই ঠিকানায় রয়েছে সুসজ্জিত ফ্ল্যাট, কোথাও আবার ধু ধু ফাঁকা মাঠ, কোথাও বা ভবনের গেটে ঝুলছে তালা।পরিদর্শনে দেখা গিয়েছে, ৫৩টি কলেজের কোনও অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। এছাড়া ১৭টি কলেজের হদিশ মিলেছে এমন ঠিকানায়, যেখানে আদতে রয়েছে আবাসিক ফ্ল্যাট। শুধু তাই নয়, একই ভবনে কেবল সাইনবোর্ড পাল্টে বিএড, পলিটেকনিক ও ফার্মাসি- তিন ধরনের কলেজ একসঙ্গে চালানো হচ্ছে বলেও অভিযোগ উঠে এসেছে। ভুয়ো ও পরিকাঠামোগতভাবে অযোগ্য, এই দুই ক্যাটাগরি মিলিয়ে মোট ২৬৫টি কলেজকে সম্পূর্ণ অচল বলে চিহ্নিত করেছে শিক্ষা দপ্তর। উল্টোদিকে, নির্দিষ্ট পরিকাঠামোগত মানদণ্ড বজায় রাখতে পেরেছে মাত্র ১৫১টি কলেজ।এই পরিস্থিতি সামনে আসতেই কড়া পদক্ষেপ নিয়েছেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, রাজ্যের বিএড কলেজগুলিতে শিক্ষার নামে চলছে ডিগ্রি নিয়ে রীতিমতো দর কষাকষি। রাজ্যজুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এই ধরনের কলেজগুলির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইতিমধ্যেই ৪৫০-এরও বেশি বিএড কলেজকে শোকজ নোটিস পাঠিয়েছে শিক্ষা দপ্তর।


 

দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস, সিঁদুরে মেঘ দেখছেন আলুচাষীরা

 

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর