ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • Uncategorized /
  • কোহলি-পুত্র অকায়ের কাকা গিল,ভাইরাল ভিডিওয় মজেছে নেটদুনিয়া

কোহলি-পুত্র অকায়ের কাকা গিল,ভাইরাল ভিডিওয় মজেছে নেটদুনিয়া

নয়া জামানা:এতদিন ক্রিকেটপ্রেমীরা চিনতেন কিং বিরাট কোহলি ও প্রিন্স শুভমান গিলের সম্পর্ক হিসেবে। এবার সেই সম্পর্কে যোগ হল নতুন মাত্রা-কোহলি-পুত্র অকায়ের কাকা হিসেবে পরিচিত হলেন ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুভমান গিল। এমনকী অকায়ের স্কুলে অভিভাবক হিসেবে যেতেও প্রস্তুত তিনি....

কোহলি-পুত্র অকায়ের কাকা গিল,ভাইরাল ভিডিওয় মজেছে নেটদুনিয়া

নয়া জামানা:এতদিন ক্রিকেটপ্রেমীরা চিনতেন কিং বিরাট কোহলি ও প্রিন্স শুভমান গিলের সম্পর্ক হিসেবে। এবার সেই সম্পর্কে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:এতদিন ক্রিকেটপ্রেমীরা চিনতেন কিং বিরাট কোহলি ও প্রিন্স শুভমান গিলের সম্পর্ক হিসেবে। এবার সেই সম্পর্কে যোগ হল নতুন মাত্রা-কোহলি-পুত্র অকায়ের কাকা হিসেবে পরিচিত হলেন ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুভমান গিল। এমনকী অকায়ের স্কুলে অভিভাবক হিসেবে যেতেও প্রস্তুত তিনি বলে জানা গিয়েছে একটি ভাইরাল ভিডিও থেকে।বিদূষী মাহেশ্বরী নামে এক ভক্ত, যিনি নিজেকে কিং-প্রিন্স পাগলু বলে পরিচয় দেন, ইনস্টাগ্রামে একটি মজার ভিডিও আপলোড করেন। ভিডিওয় তিনি নিজেকে অকায়ের স্কুল শিক্ষিকা রূপে উপস্থাপন করে বলেন, অকায়, কাল তোমার অভিভাবকদের স্কুলে নিয়ে আসবে। আরও ভালো হয়, যদি তোমার কাকাকেও সঙ্গে নিয়ে আসো। কোন কাকা বুঝতে পারছ না? শুভমান গিল। এরপর লাজুক হাসি দিয়ে ভিডিওটি শেষ করেন তিনি।সাধারণত এই ধরনের ভিডিওয় গিল নিজে কমেন্ট করেন না। কিন্তু এবার ব্যতিক্রম ঘটে। প্রিন্স কমেন্টে লেখেন, কোহলি ভাই, আপনি চিন্তা করবেন না। আমি আছি। এই একটি কমেন্টই মুহূর্তে ভাইরাল হয়ে যায়, পায় প্রায় ৩ লক্ষ লাইক। বিদূষীর মূল ভিডিওটির ভিউ ইতিমধ্যেই দেড় কোটি ছাড়িয়ে গিয়েছে, লাভ পড়েছে প্রায় ৬ লক্ষ। থেমে থাকেননি বিদূষীও। গিলের কমেন্টের জবাবে তিনি লেখেন, আগামী সোমবার সকাল ১১টায় আমার সঙ্গে দেখা করবেন। আর অকায়ের ডায়েরিও সঙ্গে নিয়ে আসবেন।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর