ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • খেলা /
  • পারিক্কলের পর শতক জুরেলের, পাঁচশো পেরিয়ে ইনিংস ডিক্লেয়ার ভারতের

পারিক্কলের পর শতক জুরেলের, পাঁচশো পেরিয়ে ইনিংস ডিক্লেয়ার ভারতের

নয়া জামানা:শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেও দাপট অব্যাহত রাখল ভারত। প্রথম দিনের শেষে ৫ উইকেটে ৩০০ রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় দিনে দীর্ঘ সময় বৃষ্টিতে খেলা বন্ধ থাকলেও ধ্রুব জুরেল ও ঋষভ পন্থের ব্যাটে ভর করে ৫০৩ রানে ইনিংস....

পারিক্কলের পর শতক জুরেলের, পাঁচশো পেরিয়ে ইনিংস ডিক্লেয়ার ভারতের

নয়া জামানা:শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেও দাপট অব্যাহত রাখল ভারত। প্রথম দিনের শেষে ৫ উইকেটে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেও দাপট অব্যাহত রাখল ভারত। প্রথম দিনের শেষে ৫ উইকেটে ৩০০ রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় দিনে দীর্ঘ সময় বৃষ্টিতে খেলা বন্ধ থাকলেও ধ্রুব জুরেল ও ঋষভ পন্থের ব্যাটে ভর করে ৫০৩ রানে ইনিংস ডিক্লেয়ার করেন অধিনায়ক শুভমান গিল।

জবাব দিতে নেমে দিনের শেষে ২ উইকেট হারিয়ে মাত্র ৮ রান তুলেছে শ্রীলঙ্কা, পিছিয়ে ৪৯৫ রানে। উইকেট নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ ও মানব সুথার।চোট পেয়ে মাঠ ছাড়লেও হাতে ব্যান্ডেজ বেঁধে দ্বিতীয় দিনে ফিরে তাণ্ডব চালান পন্থ। লাহিরু কুমারার একটি বল ফাইন লেগ দিয়ে এমন জোরে পুল করেন যে বল স্টেডিয়ামের ছাদ পেরিয়ে বাইরে গিয়ে পড়ে ও হারিয়ে যায়। শেষে ৮৯ বলে ৬৩ রানে আউট হন তিনি। এদিন তিনটি নজির গড়েন পন্থ— টেস্টে সর্বোচ্চ ছক্কার তালিকায় অ্যাডাম গিলক্রিস্টকে (১০০) টপকে ১০২ ছক্কা হাঁকান তিনি ৫২ টেস্টে; বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক (২৯৪৮) হয়ে ছাপিয়ে যান গিলকে (২৯১৭); এবং বিদেশের মাটিতে রানের নিরিখে (২৫৩৪) পেরিয়ে যান মহেন্দ্র সিং ধোনিকে (২৪৯৬)।অন্যদিকে, কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেন ধ্রুব জুরেল। ঝুঁকিপূর্ণ সিঙ্গল নিয়ে তিন অঙ্কের রানে পৌঁছে জার্সি তুলে হাতের পেশিতে লেখা জয় জওয়ান, জয় কিষান বার্তা দেখিয়ে সেলিব্রেট করেন তিনি, যা তাঁর সেনাবাহিনীতে কর্মরত বাবার প্রতি শ্রদ্ধার্ঘ্য। প্রথম দিনে দেবদত্ত পাড়িক্কল (১১৭) ও শুভমান গিলও হাফসেঞ্চুরি করেছিলেন।


 

দ্বিতীয় দফা শুরুর আগেই ঝরল রক্ত, চাপড়ায় বিজেপি এজেন্টের মাথা ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে!

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর