ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • দেশ /
  • জেন-জি-কে টানতে পদ্মের নতুন চাল

জেন-জি-কে টানতে পদ্মের নতুন চাল

নয়া জামানা: তরুণ প্রজন্মের মন জয়ে এবার বিশেষ নজর বিজেপির।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশের পর ‘জেন-জি’-র সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে বিশেষ দল গঠন করল বিজেপি।দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন,জাতীয় সাধারণ সম্পাদক স্মৃতি ইরানি ও বিনোদ তাওড়ে,গুজরাটের মন্ত্রী হর্ষ সাংভি এবং ছত্তিশগড়ের....

জেন-জি-কে টানতে পদ্মের নতুন চাল

নয়া জামানা: তরুণ প্রজন্মের মন জয়ে এবার বিশেষ নজর বিজেপির।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশের পর ‘জেন-জি’-র সঙ্গে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা: তরুণ প্রজন্মের মন জয়ে এবার বিশেষ নজর বিজেপির।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশের পর ‘জেন-জি’-র সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে বিশেষ দল গঠন করল বিজেপি।দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন,জাতীয় সাধারণ সম্পাদক স্মৃতি ইরানি ও বিনোদ তাওড়ে,গুজরাটের মন্ত্রী হর্ষ সাংভি এবং ছত্তিশগড়ের মন্ত্রী ওপি চৌধুরী-সহ একাধিক নেতাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।


বিজেপি সূত্রের খবর, তরুণদের আকাঙ্ক্ষা,উদ্বেগ ও প্রত্যাশা সরাসরি জানতে এই কর্মসূচি নেওয়া হয়েছে।শুধু প্রচার নয়,তরুণদের সঙ্গে নিয়মিত কথোপকথনের মাধ্যমে তাঁদের মতামত জানার পাশাপাশি বিজেপি নেতাদের সঙ্গে সরাসরি আলোচনার সুযোগও তৈরি করা হবে। তরুণ ভোটারদের কাছে দলের গ্রহণযোগ্যতা আরও বাড়ানোই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
অন্যদিকে,সাংগঠনিক রদবদলের পর নতুন পদাধিকারীদের নিয়ে প্রথম বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।বৈঠকে বিএল সন্তোষ, বিনোদ তাওড়ে,বিভিন্ন রাজ্যের সভাপতি ও সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারা উপস্থিত ছিলেন।দলের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।বৈঠকের শুরুতে জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’-এর ছয়টি স্তবক পাঠ করা হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের হাত ধরেই এবার জেন-জি-র দরজায় কড়া নাড়তে চলেছে পদ্ম শিবির।


পর্যবেক্ষক ও বিজেপির ‘গোপন বৈঠক’ ‘সেনাপতি’র বার্তার পরই কোর্টে তৃণমূল

 

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর