ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • দেশ /
  • বসল পেসমেকার,স্থিতিশীল বিমান

বসল পেসমেকার,স্থিতিশীল বিমান

নয়া জামানা:দিল্লির এইমসে চিকিৎসাধীন প্রবীণ সিপিএম নেতা বিমান বসুর বুকে পেসমেকার বসানো হয়েছে। অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।তিনি জানান, দ্রুত সুস্থ হয়ে উঠছেন প্রবীণ নেতা।চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।উদ্বেগের কোনও....

বসল পেসমেকার,স্থিতিশীল বিমান

নয়া জামানা:দিল্লির এইমসে চিকিৎসাধীন প্রবীণ সিপিএম নেতা বিমান বসুর বুকে পেসমেকার বসানো হয়েছে। অস্ত্রোপচারের পর তাঁর....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:দিল্লির এইমসে চিকিৎসাধীন প্রবীণ সিপিএম নেতা বিমান বসুর বুকে পেসমেকার বসানো হয়েছে। অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।তিনি জানান, দ্রুত সুস্থ হয়ে উঠছেন প্রবীণ নেতা।চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।উদ্বেগের কোনও কারণ নেই।


সিপিএমের মুখপত্র ‘গণশক্তি’-র প্রতিবেদন অনুযায়ী,চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বিমান বসু।আগামী এক-দু’দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।তবে আপাতত তাঁর সঙ্গে দেখা সাক্ষাৎ না করার পরামর্শ দেওয়া হয়েছে।দলের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক পরিস্থিতির দিকে নিয়মিত নজর রাখছেন চিকিৎসকেরা।তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন দলের নেতা-কর্মী ও অনুগামীরা।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর