ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • কলকাতা /
  • মহাষ্টমীতে কলকাতায় মোদি! অঞ্জলি দিতে এসে কোথায় যাবেন প্রধানমন্ত্রী?

মহাষ্টমীতে কলকাতায় মোদি! অঞ্জলি দিতে এসে কোথায় যাবেন প্রধানমন্ত্রী?

নয়া জামানা : রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একাধিক দুর্গাপুজো নানা কারণে বন্ধ হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে তৃণমূল আমলে চালু হওয়া দুর্গাপুজোর সরকারি অনুদান বিজেপি সরকারের আমলেও বহাল থাকবে কি না, তা নিয়েও অনিশ্চয়তায় রয়েছে বিভিন্ন পুজো কমিটি। এই....

মহাষ্টমীতে কলকাতায় মোদি! অঞ্জলি দিতে এসে কোথায় যাবেন প্রধানমন্ত্রী?

নয়া জামানা : রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একাধিক দুর্গাপুজো নানা কারণে বন্ধ হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা : রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একাধিক দুর্গাপুজো নানা কারণে বন্ধ হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে তৃণমূল আমলে চালু হওয়া দুর্গাপুজোর সরকারি অনুদান বিজেপি সরকারের আমলেও বহাল থাকবে কি না, তা নিয়েও অনিশ্চয়তায় রয়েছে বিভিন্ন পুজো কমিটি। এই পরিস্থিতিতে বাংলার দুর্গোৎসবের আবহে নতুন মাত্রা যোগ করতে কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সূত্রের খবর, দুর্গাপুজোর মহাষ্টমীর দিন কলকাতায় এসে অঞ্জলি দিতে পারেন প্রধানমন্ত্রী। তাঁর সম্ভাব্য কর্মসূচির মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র ভবানীপুর সফর। পাশাপাশি উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো সন্তোষ মিত্র স্কোয়ার, অর্থাৎ লেবুতলা পার্কেও তাঁর যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

তৃণমূল সরকারের আমলেই কলকাতার দুর্গাপুজো ইউনেসকোর ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি’-র স্বীকৃতি পেয়েছিল। এবার রাজ্যে বিজেপি সরকারের প্রথম দুর্গাপুজো। সেই আবহে দেশের প্রধানমন্ত্রীর কলকাতা সফরকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

 

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবার বাংলার দুর্গোৎসবকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে বলে দলীয় সূত্রে খবর। প্রধানমন্ত্রীর উপস্থিতিকে কেন্দ্র করে পুজোর আবহ আরও জমজমাট করার পরিকল্পনাও রয়েছে। তবে তাঁর সফরের চূড়ান্ত সূচি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।

 

প্রধানমন্ত্রীর কলকাতা সফর বাস্তবায়িত হলে মহাষ্টমীর অঞ্জলি ঘিরে যেমন সাধারণ মানুষের আগ্রহ বাড়বে, তেমনই রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর প্রথম দুর্গোৎসবকে ঘিরে বিজেপির সাংস্কৃতিক ও রাজনৈতিক বার্তাও আরও স্পষ্ট হয়ে উঠতে পারে। ফলে মহাষ্টমীর কলকাতা সফর নিয়ে এখন থেকেই রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর