ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • বারবার বদলাচ্ছে ঠিকানা! পরিকাঠামোর সমস্যায় তৃতীয়বার অস্থায়ী ক্যাম্পাসে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়

বারবার বদলাচ্ছে ঠিকানা! পরিকাঠামোর সমস্যায় তৃতীয়বার অস্থায়ী ক্যাম্পাসে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়

সাজাহান আলি , পতিরাম ,নয়া জামানা : দীর্ঘদিনের জেলা বাসীর দাবি মেনে ২০২১ সালে বালুরঘাট শহরে পথ চলা শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের । নিজস্ব কোন ভবন না থাকায় বালুরঘাট শহরের মধ্যে একটি ভাড়া বাড়িতে বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন শুরু হয়।কিন্তু সেখানে....

বারবার বদলাচ্ছে ঠিকানা! পরিকাঠামোর সমস্যায় তৃতীয়বার অস্থায়ী ক্যাম্পাসে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়

সাজাহান আলি , পতিরাম ,নয়া জামানা : দীর্ঘদিনের জেলা বাসীর দাবি মেনে ২০২১ সালে বালুরঘাট শহরে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


সাজাহান আলি , পতিরাম ,নয়া জামানা : দীর্ঘদিনের জেলা বাসীর দাবি মেনে ২০২১ সালে বালুরঘাট শহরে পথ চলা শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের । নিজস্ব কোন ভবন না থাকায় বালুরঘাট শহরের মধ্যে একটি ভাড়া বাড়িতে বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন শুরু হয়।কিন্তু সেখানে বিস্তর সমস্যা দেখা দেওয়ায় বিশ্ববিদ্যালয় কে অস্থায়ীভাবে স্থানান্তর করা হয় শহরের বাইরে মঙ্গলপুর এলাকায়। কিন্তু এখানেও এই বর্ষাকালে জল যন্ত্রণা সহ নানান সমস্যায় পঠন-পাঠন সহ বিশ্ববিদ্যালয়ের কাজ চালানো ভীষণ মুশকিল হয়ে পড়েছে।এমতাবস্থায় আবারও ভাল কোন জায়গায় বিশ্ববিদ্যালয় কে স্থানান্তরের জন্য ( ট্রানজিট ক্যাম্পাস ) জোর তৎপরতা শুরু হয়েছে।এক্ষেত্রে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় বালুরঘাট শহর লাগোয়া দুটি জায়গাকে চিহ্নিত করা হয়েছে । এগুলি হল মাহিনগর কৃষি ফার্মের ক্যাম্পাস এবং অন্যটি হলো বালুরঘাট – হিলি জাতীয় সড়কের পাশে হোসেনপুর এলাকায় অবস্থিত নাট্য উৎকর্ষ কেন্দ্র।তবে তৃতীয়বারের জন্য বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস কোথায় স্থানান্তরিত হবে সে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।জেলা প্রশাসন সবদিক খতিয়ে দেখে যে জায়গাটিকে পছন্দ করবে এবং উচ্চ শিক্ষা দপ্তরের অনুমোদনের পর বিষয়টি চূড়ান্তভাবে বাস্তবায়িত হবে।


২০২১ সালে দীর্ঘ প্রতীক্ষার পর দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় জেলা শহর বালুরঘাটে একটি ভাড়া বাড়িতে চালু হয়।এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভবন নির্মাণের জন্য বালুরঘাট শহর লাগোয়া মাহিনগর এলাকায় বালুরঘাট এয়ারপোর্টের কাছাকাছি ১১. ০৭ একর জায়গা নির্ধারণ করা হয় । পরবর্তী সময়ে সরকারের তরফে ২ কোটি ৭০ লক্ষ টাকা অর্থ বরাদ্দে এই বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীন নির্মিত হয়। এখন এই জমিতে স্থায়ী ভবন নির্মাণ করার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আর্থিক বরাদ্দ চেয়ে ইতিমধ্যেই আবেদন করা হয়েছে। আর্থিক বরাদ্দ মঞ্জুর হলে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস তৈরি হবে।বর্তমানে বিশ্ববিদ্যালয়ে মাস্টার ডিগ্রিতে ইংরেজি , গণিত ও রাষ্ট্রবিজ্ঞান পড়ানো হয়। আগামী দিনে বাংলা , সংস্কৃত , ইতিহাস , ভূগোল , এডুকেশন , দর্শন ও কেমিস্ট্রি বিষয় এই বিশ্ববিদ্যালয়ে চালু করার জন্য উচ্চশিক্ষা দপ্তরের কাছে এক বছরের বেশি সময় আগে আবেদন করা হয়েছে। আশা করা হচ্ছে চলতি বছরে ( ২০২৬ ) নতুন সাতটি বিষয় পঠন পাঠনের জন্য আবেদন মঞ্জুর হলে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় আরও অনেক বেশি সমৃদ্ধ হবে।

বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করা হলে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ প্রণব ঘোষ বলেন , বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস স্থানান্তরের জন্য মাহিনগর কৃষি ফার্ম ও হোসেনপুর নাট্য উৎকর্ষ কেন্দ্রের নাম উঠে এসেছে।এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন ও উচ্চ শিক্ষা দপ্তর।তারা যেখানে অনুমোদন দেবেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সেখানে অস্থায়ীভাবে স্থানান্তরিত হবে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক অধ্যাপক ডঃ রিপন সাহা জানান , পরিকাঠামো সুবিধা যুক্ত জায়গায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অস্থায়ীভাবে স্থানান্তরিত হলে খুব ভালো হয়।পাশাপাশি মাহিনগর এলাকায় স্থায়ী ভবন নির্মাণের জন্য যে জায়গা নির্ধারিত হয়েছে সেখানে আর্থিক বরাদ্দ মঞ্জুর হলে স্থায়ী ভবন গড়ে উঠবে।আমরা সকলে চাইছি , যত তাড়াতাড়ি সম্ভব সরকারি অর্থিক বরাদ্দ হোক এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্থায়ী ভবন গড়ে উঠুক। বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী , শিক্ষক শিক্ষিকা , জেলার শিক্ষানুরাগী মানুষজন মনে প্রাণে চাইছেন , অস্থায়ীভাবে সুবিধাজক্ত জায়গায় ক্যাম্পাসটি স্থানান্তরিত হোক।সেই সঙ্গে সরকারি আর্থিক বরাদ্দের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের মাহিনগর ক্যাম্পাসে নিজস্ব স্থায়ী ভবন গড়ে উঠুক।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর