ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • প্রযুক্তি /
  • লাকি নম্বরই এবার মোবাইল নম্বর! ঘরে বসে এক ক্লিকেই বুক করুন VIP নম্বর, জানুন কিভাবে করবেন …….

লাকি নম্বরই এবার মোবাইল নম্বর! ঘরে বসে এক ক্লিকেই বুক করুন VIP নম্বর, জানুন কিভাবে করবেন …….

নয়া জামানা : আপনার পছন্দের লাকি নম্বর বা জন্মতারিখই যদি হয়ে যায় আপনার মোবাইল নম্বর, তাহলে কেমন হয়? এখন আর সিম কার্ড কিনতে বাইরে দোকানে ছোটার প্রয়োজন নেই। ৯৯৯৯, ৭৮৬ কিংবা নিজের জন্মতারিখের মতো ইউনিক বা ভিআইপি নম্বর ঘরে বসেই....

লাকি নম্বরই এবার মোবাইল নম্বর! ঘরে বসে এক ক্লিকেই বুক করুন VIP নম্বর, জানুন কিভাবে করবেন …….

নয়া জামানা : আপনার পছন্দের লাকি নম্বর বা জন্মতারিখই যদি হয়ে যায় আপনার মোবাইল নম্বর, তাহলে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা : আপনার পছন্দের লাকি নম্বর বা জন্মতারিখই যদি হয়ে যায় আপনার মোবাইল নম্বর, তাহলে কেমন হয়? এখন আর সিম কার্ড কিনতে বাইরে দোকানে ছোটার প্রয়োজন নেই। ৯৯৯৯, ৭৮৬ কিংবা নিজের জন্মতারিখের মতো ইউনিক বা ভিআইপি নম্বর ঘরে বসেই বুক করার সুযোগ দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় টেলিকম সংস্থাগুলি। Jio এবং Vi তাদের নিজস্ব অ্যাপের মাধ্যমে গ্রাহকদের পছন্দমতো ফ্যান্সি বা ভিআইপি নম্বর বেছে নেওয়ার সুবিধা দিচ্ছে। শুধু বিশেষ নম্বরই নয়, বর্তমান নম্বরের সঙ্গে মিল থাকা নতুন নম্বরও এই ফিচারের মাধ্যমে খুঁজে নেওয়া যায়। এর জন্য প্রয়োজন শুধু স্মার্টফোনে MyJio অথবা Vi অ্যাপ।



Jio গ্রাহকদের জন্য গোটা প্রক্রিয়াটি অ্যাপেই সম্পন্ন করা যায়। MyJio অ্যাপ খুলে হোম স্ক্রিনে নিচের দিকে স্ক্রল করে Quick Links বিভাগে যেতে হবে। বর্তমান নম্বরের সঙ্গে মিল থাকা নম্বর চাইলে Matching Number অপশনে ট্যাপ করলেই সেই ধরনের নম্বরের তালিকা দেখা যাবে। আর ৯৯৯৯, ৭৮৬ কিংবা জন্মতারিখের মতো নির্দিষ্ট প্যাটার্নের ভিআইপি বা ফ্যান্সি নম্বর চাইলে Looking for VIP Number? অপশনে গিয়ে ৪ থেকে ৮ সংখ্যার পছন্দের প্যাটার্ন লিখে সার্চ করতে হবে। এরপর তালিকা থেকে পছন্দের নম্বরটি বেছে নিয়ে বুক করা যাবে।

Vi গ্রাহকদের ক্ষেত্রেও প্রক্রিয়াটি একই রকম সহজ। Vi অ্যাপে VIP Number অপশনে ট্যাপ করে পছন্দের নম্বর বা নম্বরের প্যাটার্ন লিখলেই সামনে চলে আসবে Free ও Premium ক্যাটাগরির নম্বরের তালিকা। সেখান থেকে পছন্দমতো নম্বর বেছে নিয়ে পিনকোড ও ডেলিভারির ঠিকানা দিয়ে অর্ডার সম্পূর্ণ করলেই বুকিং প্রক্রিয়া শেষ।

পছন্দের বা বিশেষ নম্বর নিতে গেলে সাধারণ নম্বরের তুলনায় কিছুটা বাড়তি খরচ গুনতে হয়। বর্তমান নম্বরের সঙ্গে মিল থাকা নম্বর নিতে শুরুতে খরচ পড়তে পারে প্রায় ৫০ টাকা। তবে Jio-র গোল্ড ক্যাটাগরির বিশেষ ভিআইপি নম্বরের জন্য অফলাইন স্টোর থেকে ভাউচার কিনতে হয়, যার দাম সর্বোচ্চ ১২,০০০ টাকা পর্যন্ত হতে পারে। অন্যদিকে, Vi অ্যাপে বহু ফ্যান্সি নম্বর বিনামূল্যেই পাওয়া যায়, তবে বিশেষ কিছু ক্যাটাগরির ভিআইপি নম্বরের দাম ৫৯০ টাকা থেকে ২,০০০ টাকা পর্যন্ত হতে পারে। অ্যাপ থেকেই মূল্য পরিশোধ করে নম্বর বুক করার পর সংশ্লিষ্ট সংস্থার স্টোর থেকে নতুন সিম সংগ্রহ করা যায়।


 

পছন্দের পোশাকে মুখে ফুটল হাসি, বর্ধমানে প্রয়াত মায়ের স্মৃতিতে চালু হল ‘বিনা পয়সার শপিংমল’

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর