ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • ইকতা বাজারে তৃণমূল কর্মীকে পিটিয়ে-কুপিয়ে খুন! নেপথ্যে পুরনো শত্রুতা নাকি রাজনৈতিক বিরোধ?

ইকতা বাজারে তৃণমূল কর্মীকে পিটিয়ে-কুপিয়ে খুন! নেপথ্যে পুরনো শত্রুতা নাকি রাজনৈতিক বিরোধ?

নয়া জামানা, মালদহ : রাতের অন্ধকারে ফের রক্তাক্ত মোথাবাড়ি। পঞ্চানন্দপুরের ইকতা বাজারে এক তৃণমূল কর্মীকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।এই নৃশংস ঘটনায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।মৃতের নাম নাসিরুদ্দিন (২৬)। বাড়ি পঞ্চানন্দপুর এলাকাতেই। জানা গিয়েছে,কালিয়াচক....

ইকতা বাজারে তৃণমূল কর্মীকে পিটিয়ে-কুপিয়ে খুন! নেপথ্যে পুরনো শত্রুতা নাকি রাজনৈতিক বিরোধ?

নয়া জামানা, মালদহ : রাতের অন্ধকারে ফের রক্তাক্ত মোথাবাড়ি। পঞ্চানন্দপুরের ইকতা বাজারে এক তৃণমূল কর্মীকে পিটিয়ে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, মালদহ : রাতের অন্ধকারে ফের রক্তাক্ত মোথাবাড়ি। পঞ্চানন্দপুরের ইকতা বাজারে এক তৃণমূল কর্মীকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।এই নৃশংস ঘটনায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।মৃতের নাম নাসিরুদ্দিন (২৬)। বাড়ি পঞ্চানন্দপুর এলাকাতেই।

জানা গিয়েছে,কালিয়াচক ২ নম্বর ব্লকের ইকতা বাজার এলাকায় ছিলেন নাসিরুদ্দিন। আচমকাই কয়েকজন তাঁকে ঘিরে ধরে হামলা চালায় বলে অভিযোগ।প্রথমে চলে বেধড়ক মারধর।এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় বলে অভিযোগ।রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ওই যুবক।হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে।হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।তবে নিহত নাসিরুদ্দিনকে ঘিরেও রয়েছে বিতর্ক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে অতীতে তোলাবাজি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি এবং এলাকায় সন্ত্রাস তৈরির মতো একাধিক অভিযোগ ছিল। কয়েক মাস আগে ওই অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতারও করা হয়েছিল।বর্তমানে জামিনে মুক্ত ছিলেন তিনি।

তাহলে কি পুরনো শত্রুতার জেরেই খুন? নাকি এর পিছনে রয়েছে রাজনৈতিক বিরোধ? নাকি অন্য কোনও কারণ? আপাতত প্রতিটি সম্ভাবনাই খতিয়ে দেখছে পুলিশ।খুনের নেপথ্যে থাকা আসল কারণ কী, কারা এই হামলা চালাল-তার উত্তর খুঁজছে তদন্তকারীরা।

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনাস্থল থেকে তথ্যপ্রমাণ সংগ্রহের পাশাপাশি স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে মোথাবাড়ি থানার পুলিশ।


দিল্লি বিস্ফোরণের নেপথ্যে জইশ! রাষ্ট্রসংঘের রিপোর্টে মহিলা ব্রিগেড নিয়ে সতর্কতা

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর