[pj-news-ticker]

চোরাচালান রুখতে প্রশাসনের কড়া নির্দেশ

উত্তম সিংহ, নয়া জামানা, নকশালবাড়ি: সীমান্ত দিয়ে কৃষিকাজে ব্যবহৃত সার নেপালে পাচারের অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার নকশালবাড়ি বিডিও অফিসে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ ও পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। এছাড়াও এসএসবি, নকশালবাড়ি থানার পুলিশ, কৃষি....

চোরাচালান রুখতে প্রশাসনের কড়া নির্দেশ

উত্তম সিংহ, নয়া জামানা, নকশালবাড়ি: সীমান্ত দিয়ে কৃষিকাজে ব্যবহৃত সার নেপালে পাচারের অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


উত্তম সিংহ, নয়া জামানা, নকশালবাড়ি: সীমান্ত দিয়ে কৃষিকাজে ব্যবহৃত সার নেপালে পাচারের অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার নকশালবাড়ি বিডিও অফিসে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ ও পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। এছাড়াও এসএসবি, নকশালবাড়ি থানার পুলিশ, কৃষি দফতরের প্রতিনিধিরা এবং নকশালবাড়ির বিডিও অংশ নেন।

বৈঠকে মূলত সীমান্তবর্তী এলাকা থেকে কৃষি সার অবৈধভাবে পাচারের অভিযোগ এবং তা প্রতিরোধে প্রশাসনিক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে এবং চোরাচালান রুখতে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, এ বিষয়ে এসএসবির আইজির সঙ্গেও আলোচনা হয়েছে।

আনন্দময় বর্মন আরও জানান, সীমান্ত দিয়ে শুধু সার নয়, গরু ও সুপারি চোরাচালানের অভিযোগও প্রশাসনের নজরে এসেছে। ফলে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করার পাশাপাশি প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে।

চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান স্পষ্ট করে প্রতিমন্ত্রী বলেন, সীমান্ত দিয়ে কোনও ধরনের অবৈধ বাণিজ্য বরদাস্ত করা হবে না। আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের আশা, সীমান্তে নজরদারি বৃদ্ধি এবং বিভিন্ন দফতরের সমন্বিত উদ্যোগের ফলে সারের পাশাপাশি অন্যান্য পণ্যের চোরাচালানও অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর