ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • দিনদুপুরে রেল কোয়ার্টারে দুঃসাহসিক চুরি, লক্ষাধিক নগদ-সহ কয়েক লক্ষ টাকার গয়না উধাও!

দিনদুপুরে রেল কোয়ার্টারে দুঃসাহসিক চুরি, লক্ষাধিক নগদ-সহ কয়েক লক্ষ টাকার গয়না উধাও!

স্বরূপ সাহা, নয়া জামানা,মালদা: ফের মালদা শহরে দিনের আলোয় দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মালদা শহরের ঝলঝলিয়া রেলওয়ে ব্যারাক কলোনির একটি রেল কোয়ার্টারের জানালা ভেঙে ঘরে ঢুকে নগদ লক্ষাধিক টাকা ও কয়েক লক্ষ টাকার সোনার গয়না চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা।....

দিনদুপুরে রেল কোয়ার্টারে দুঃসাহসিক চুরি, লক্ষাধিক নগদ-সহ কয়েক লক্ষ টাকার গয়না উধাও!

স্বরূপ সাহা, নয়া জামানা,মালদা: ফের মালদা শহরে দিনের আলোয় দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মালদা শহরের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


স্বরূপ সাহা, নয়া জামানা,মালদা: ফের মালদা শহরে দিনের আলোয় দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মালদা শহরের ঝলঝলিয়া রেলওয়ে ব্যারাক কলোনির একটি রেল কোয়ার্টারের জানালা ভেঙে ঘরে ঢুকে নগদ লক্ষাধিক টাকা ও কয়েক লক্ষ টাকার সোনার গয়না চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।জানা গিয়েছে, ওই কোয়ার্টারে দীর্ঘদিন ধরে বসবাস করেন রেল কর্মচারী মনোজ কুমার আগরওয়ালা।বৃহস্পতিবার সকাল প্রায় পৌনে ১১টা নাগাদ তিনি স্ত্রীকে নিয়ে মহানন্দাপল্লীতে নির্মীয়মাণ নতুন বাড়িতে যান। বাড়িতে তালা দিয়ে বেরিয়ে যাওয়ার পর দুপুর দেড়টা নাগাদ ফিরে এসে দেখেন কোয়ার্টারের একটি জানালা ভাঙা। ঘরে ঢুকে তাঁরা দেখতে পান, আলমারি ভেঙে লন্ডভন্ড করে দেওয়া হয়েছে। আলমারির লকারে রাখা লক্ষাধিক টাকা নগদ এবং কয়েক লক্ষ টাকার সোনার অলঙ্কার উধাও।
ঘটনা দেখে মনোজবাবুর স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। সঙ্গে সঙ্গে ইংরেজবাজার থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে অল্প সময়ের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। আশপাশের পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি সম্ভাব্য সূত্র খুঁজে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।শহরের ব্যস্ত এলাকায় দিনের বেলায় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করুক পুলিশ।


 

৬ ঘণ্টায় দিল্লি!বাংলায় বুলেট ট্রেনের মহাপরিকল্পনা

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর