ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • জেলা /
  • যানজট ও অবৈধ পার্কিং রুখতে আসানসোলের রাস্তায় মন্ত্রী অগ্নিমিত্রা পাল, পুলিশকে কড়া নির্দেশ

যানজট ও অবৈধ পার্কিং রুখতে আসানসোলের রাস্তায় মন্ত্রী অগ্নিমিত্রা পাল, পুলিশকে কড়া নির্দেশ

নয়া জামানা, বর্ধমান: আসানসোল শহরের জিটি রোডে মূল বাজার সংলগ্ন এলাকার প্রধান সমস্যা হলো তীব্র যানজট এবং যত্রতত্র গাড়ি, অটো, টোটো ও বাস দাঁড়িয়ে থাকা। এই সমস্যা মোকাবিলায় বৃহস্পতিবার দুপুরে আচমকাই আসানসোল পুরনিগমের বৈঠক শেষে রাস্তায় নেমে পড়েন রাজ্যের পুর....

যানজট ও অবৈধ পার্কিং রুখতে আসানসোলের রাস্তায় মন্ত্রী অগ্নিমিত্রা পাল, পুলিশকে কড়া নির্দেশ

নয়া জামানা, বর্ধমান: আসানসোল শহরের জিটি রোডে মূল বাজার সংলগ্ন এলাকার প্রধান সমস্যা হলো তীব্র যানজট....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, বর্ধমান: আসানসোল শহরের জিটি রোডে মূল বাজার সংলগ্ন এলাকার প্রধান সমস্যা হলো তীব্র যানজট এবং যত্রতত্র গাড়ি, অটো, টোটো ও বাস দাঁড়িয়ে থাকা। এই সমস্যা মোকাবিলায় বৃহস্পতিবার দুপুরে আচমকাই আসানসোল পুরনিগমের বৈঠক শেষে রাস্তায় নেমে পড়েন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পুরনিগম মোড় থেকে হটন রোড মোড় পর্যন্ত এলাকা হেঁটে পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে বাজার এলাকার ফুটপাত লাগোয়া পার্কিং জোন জুড়ে অবৈধ দখলদারি দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি লক্ষ্য করেন, অবৈধ দখলের কারণে সাধারণ মানুষের গাড়ি রাখার জায়গা থাকছে না এবং প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত ফুটপাত ও পার্কিং জোন দখলমুক্ত করার জন্য আসানসোল-দুর্গাপুর ট্রাফিক পুলিশের শীর্ষ আধিকারিকদের নির্দেশ দেন তিনি। মন্ত্রীর উপস্থিতিতেই পুলিশ প্রশাসন তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে নিয়মভঙ্গকারী বেশ কিছু গাড়িতে চাকা-লক লাগিয়ে দেয়।

একই সাথে আসানসোল সিটি বাসস্ট্যান্ডের বাইরে জিটি রোডের ওপর মিনিবাস ও বড় বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানোর বিষয়টি নিয়েও কড়া অবস্থান নেন মন্ত্রী। তিনি সাফ জানান, বাসস্ট্যান্ডের ভেতরেই যাত্রী তোলার কাজ সম্পূর্ণ করতে হবে; কোনোভাবেই রাস্তার ওপর বাস দাঁড় করিয়ে খালাসি বা কনডাক্টররা যাত্রী তুলতে পারবেন না।

পরিদর্শন শেষে অগ্নিমিত্রা পাল জানান, আসানসোল শহরকে সুন্দরভাবে ঢেলে সাজাতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে স্থায়ী পার্কিং ব্যবস্থার অত্যন্ত প্রয়োজন। সেই লক্ষ্যে উপযুক্ত জায়গাও খোঁজা হচ্ছে। শহরের সৌন্দর্যায়ন বজায় রাখতে এবং যানজট পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে স্থায়ী পার্কিং ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর