নয়া জামানা,মালদা: জাতীয় স্তরের কঠিন প্রবেশিকা পরীক্ষায় চমক মালদার। ইংলিশ বাজার শহরের পিরোজপুরের বাসিন্দা অভিরূপ ঝা_ এবারের আইএটি (IAT) 2026-এ গোটা দেশের মধ্যে ২৬৯ তম র্যাঙ্ক অর্জন করেছে।এই বছর আইএটি পরীক্ষায় সারা দেশ থেকে প্রায় ১ লক্ষ ৮০ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তার মধ্যে অভিরূপের এই র্যাঙ্ক মালদা জেলার জন্য গর্বের।অভিরূপ এই বছরই সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সিস্টার নিবেদিতা স্কুল থেকে ৯১% নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে। বিজ্ঞান বিভাগে তার ফল ছিল চোখে পড়ার মতো।শুধু আইএটি নয়, এই বছরই জি,মেইন্স জি অ্যাডভান্সড এবং রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতেও অভিরূপ উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। তিনটি জাতীয় ও রাজ্য স্তরের ইঞ্জিনিয়ারিং প্রবেশিকাতেই সে ভালো র্যাঙ্ক করেছে।
অভিরূপের বাবা জয়ন্ত ঝা মালদা টাউন হাইস্কুলের শিক্ষক। মা, বাবা, দিদি এবং শুভাকাঙ্ক্ষীদের অনুপ্রেরণা ও সঠিক দিশা দেখানোই এই সাফল্যের পিছনে বড় ভূমিকা রেখেছে বলে সে জানিয়েছে।আগামীতে অভিরূপের ইচ্ছা দেশের অন্যতম বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান
আইআইএসইআর ভোপাল থেকে বি.টেক নিয়ে পড়াশোনা করা। আইই টি -এর এই র্যাঙ্কের সুবাদে তার আইআইএসইআর -এ ভর্তির পথ অনেকটাই সহজ হল।অভিরূপের এই সাফল্যে শহরের শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীরা শুভেচ্ছা জানিয়েছেন।
মাধ্যমিকে ৬৯৮ পেয়ে রাজ্যসেরা রায়গঞ্জের অভিরূপ, সাফল্যের নেপথ্যে মায়ের একক লড়াই