ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • চিকিৎসক দিবসে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসকদের সম্মান, বিএমওএইচ-কে সংবর্ধনা বিধায়ক অনুপ সাহার

চিকিৎসক দিবসে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসকদের সম্মান, বিএমওএইচ-কে সংবর্ধনা বিধায়ক অনুপ সাহার

তারিক আনোয়ার, নয়া জামানা,বীরভূম: মানুষের জীবনরক্ষায় চিকিৎসকদের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় চিকিৎসক দিবসে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে পৌঁছলেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা। হাসপাতালের ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক (বিএমওএইচ) ডাঃ সালমান মণ্ডলকে ফুলের তোড়া, উত্তরীয় ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানান....

চিকিৎসক দিবসে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসকদের সম্মান, বিএমওএইচ-কে সংবর্ধনা বিধায়ক অনুপ সাহার

তারিক আনোয়ার, নয়া জামানা,বীরভূম: মানুষের জীবনরক্ষায় চিকিৎসকদের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় চিকিৎসক দিবসে দুবরাজপুর গ্রামীণ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


তারিক আনোয়ার, নয়া জামানা,বীরভূম: মানুষের জীবনরক্ষায় চিকিৎসকদের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় চিকিৎসক দিবসে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে পৌঁছলেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা। হাসপাতালের ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক (বিএমওএইচ) ডাঃ সালমান মণ্ডলকে ফুলের তোড়া, উত্তরীয় ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানান তিনি। পাশাপাশি হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদেরও চিকিৎসক দিবসের শুভেচ্ছা জানান।
প্রতি বছর ১ জুলাই দেশের প্রখ্যাত চিকিৎসক তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় চিকিৎসক দিবস পালিত হয়। সেই উপলক্ষেই এদিন দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসকদের প্রতি সম্মান প্রদর্শনের এই কর্মসূচির আয়োজন করা হয়।সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অনুপ সাহা বলেন, “চিকিৎসকরা শুধুমাত্র একটি পেশার সঙ্গে যুক্ত নন, তাঁরা মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন। অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে দিন-রাত এক করে যে নিষ্ঠা, ধৈর্য ও মানবিকতার সঙ্গে তাঁরা কাজ করেন, তার কোনও বিকল্প নেই। বিশেষ করে গ্রামীণ এলাকায় সীমিত পরিকাঠামো ও নানা প্রতিকূলতার মধ্যেও যেভাবে চিকিৎসকেরা স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছেন, তা সত্যিই প্রশংসনীয়। সমাজ তাঁদের কাছে চিরঋণী।বিধায়ক আরও বলেন, দুবরাজপুর ব্লকের প্রতিটি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মানুষের সেবায় নিরলসভাবে কাজ করছেন। তাঁদের এই আত্মত্যাগ ও কর্তব্যনিষ্ঠার প্রতি সম্মান জানাতেই আজকের এই ছোট্ট উদ্যোগ। আগামী দিনেও তাঁরা একইভাবে মানুষের পাশে থাকবেন বলে আমার বিশ্বাস।বিধায়কের হাত থেকে সংবর্ধনা গ্রহণ করে বিএমওএইচ ডাঃ সালমান মণ্ডল কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, চিকিৎসকদের কাজের স্বীকৃতি ও সম্মান তাঁদের দায়িত্ব পালনে আরও উৎসাহ জোগায়। ভবিষ্যতেও সাধারণ মানুষের কাছে আরও উন্নত ও মানসম্মত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে হাসপাতাল কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে।অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন। চিকিৎসক দিবসে চিকিৎসকদের এই সম্মান প্রদর্শনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিতদের একাংশ। তাঁদের মতে, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের কাজের স্বীকৃতি সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং চিকিৎসকদের মনোবল আরও বৃদ্ধি করে।


 

পশ্চিমবঙ্গ দিবসে বাংলার সমৃদ্ধি কামনায় শুভেন্দু-শাহ

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর