ব্রেকিং
[pj-news-ticker]

দাঁড়িয়ে থাকা লরিতে বোলেরোর ধাক্কা,জখম ২

নয়া জামানা,মালদা: ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দুই ব্যক্তি।ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের নারায়ণপুর মিশন রোড এলাকায়।জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে দ্রুতগতিতে এসে সজোরে ধাক্কা মারে একটি বোলেরো গাড়ি।সংঘর্ষের তীব্রতায় বোলেরোটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,....

দাঁড়িয়ে থাকা লরিতে বোলেরোর ধাক্কা,জখম ২

নয়া জামানা,মালদা: ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দুই ব্যক্তি।ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের নারায়ণপুর মিশন রোড....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা,মালদা: ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দুই ব্যক্তি।ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের নারায়ণপুর মিশন রোড এলাকায়।জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে দ্রুতগতিতে এসে সজোরে ধাক্কা মারে একটি বোলেরো গাড়ি।সংঘর্ষের তীব্রতায় বোলেরোটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাজোলের দিক থেকে মালদহের উদ্দেশ্যে যাচ্ছিল বোলেরোটি। নারায়ণপুর মিশন রোড এলাকায় পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে গাড়িটি। দুর্ঘটনায় গুরুতর আহত হন বোলেরোর চালক এবং এক যাত্রী।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ও জাতীয় সড়কের টোলপ্লাজার কর্মীরা দ্রুত উদ্ধারকাজে নামেন।আহত দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদহ থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে স্বাভাবিক করা হয় যান চলাচল।কী কারণে এই দুর্ঘটনা ঘটল লরিটি কেন রাস্তার উপর দাঁড়িয়ে ছিল এবং বোলেরোটি অতিরিক্ত গতিতে ছিল কি না তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।


ট্রাইব্যুনালে নাম তুলতে রাতভর লাইন, চরম ভোগান্তিতে হাজারও ভোটার

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর